ব্রেক্সিটের তারিখ ঘোষণা পর আবারো পাউন্ডের দরপতন
প্রকাশিত হয়েছে : ২:৪৩:৩৮,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৬ | সংবাদটি ২৩১৬ বার পঠিত
রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কর্তৃক ব্রেক্সিটের তারিখ ঘোষণার পর আজ সোমবার সকালে পাউন্ডের আরেকবার দরপতন হয়েছে। ইউরো এবং ডলারের বিপরীতে ১% হারে কমেছে পাউন্ডের মূল্য।
এর আগে গত জুন মাসে রেফারেন্ডামের পর বড় ধরনের দরপতন ঘটে পাউন্ডের। গত জুলাইয়ের পর আজ সোমবার আরো কমেছে পাউন্ডের মূল্য।
গতকাল রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বিবিসিকে বলেন আগামী মার্চ থেকে ব্রেক্সিটের প্রক্রিয়া শুরু করবেন। যা আগামী ২০১৯ সালে গিয়ে সমাপ্ত হবে বলে ধারনা করা হচ্ছে।






