logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. গোলাপগঞ্জ উপ‌জেলা স্টেডিয়াম উন্নয়ন কা‌জে সোশ্যাল ট্রা‌স্ট ইউ‌কের অনুদানের চেক হস্তান্তর

গোলাপগঞ্জ উপ‌জেলা স্টেডিয়াম উন্নয়ন কা‌জে সোশ্যাল ট্রা‌স্ট ইউ‌কের অনুদানের চেক হস্তান্তর

প্রকাশিত হয়েছে : ৭:০৮:০২,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৯ | সংবাদটি ৭৩৯ বার পঠিত

‌ইমরান আহমদ, সিলেট অফিস: গোলাপগঞ্জ উপ‌জেলার একমাত্র সরকারী স্টে‌ডিয়ামের (শেখ রা‌সেল মি‌নি স্টে‌ডিয়াম) উন্নয়ন কাজে গোলাপগঞ্জ উপ‌জেলা সোশ্যাল ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ইউকের পক্ষ থে‌কে অনুদা‌নের চেক হস্তান্তর করা হ‌য়ে‌ছে। শুক্রবার সকা‌লে আনুষ্ঠা‌নিকভা‌বে চেক হস্তান্তর ক‌রেন গোলাপগঞ্জ উপ‌জেলা সোশ্যাল ট্রা‌স্টের সাধারণ সম্পাদক, প্রবাসী লেখক ও সাংবা‌দিক আ‌নোয়ার শাহজাহান। স্থানীয় এলাকাবাসীর প‌ক্ষে চেক গ্রহণ ক‌রেন আমুড়া ইউ‌পির সা‌বেক চেয়ারম্যান মঈন উ‌দ্দিন।

‌চেক হস্তান্তর কা‌লে আ‌নোয়ার শাহজাহান ব‌লেন, উপ‌জেলা স্টে‌ডিয়াম বাস্তবায়‌নের জন্য প্রবাসীরা সবসময়ই সোচ্চার ছি‌লেন। দে‌শে আপনারা যেভা‌বে আ‌ন্দোলন সংগ্রাম ক‌রে‌ছেন, প্রবাসেও আমরা নানা কর্মসূচী পালন ক‌রে‌ছি। সক‌লের স‌ম্মি‌লিত প্র‌চেষ্টায় আজ বহু প্র‌তি‌ক্ষিত উপ‌জেলা স্টে‌ডিয়াম আ‌লোর মুখ দেখ‌ছে।
তি‌নি আ‌রো ব‌লেন, আমরা প্রবা‌সে থাক‌লেও দে‌শের জন্য আমা‌দের ভা‌লোবাসা এক বিন্দুও ক‌মে‌নি। শত ব্যস্ততার মধ্যেও প্রবাসীরা সকালবেলা ঘুম থেকে জেগেই প্রথমে খবর নেন, দেশের স্বজনরা কেমন আছে, দেশ কেমন আছে। প্রিয়জনদের দূরে রেখে প্রবাসে থাকার যন্ত্রণা যে কত কঠিন শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ কল্পনাও করতে পারবে না৷
‌তি‌নি ব‌লেন, স্টে‌ডিয়ামের কা‌জের অগ্রগ‌তির জন্য প্রাথ‌মিকভা‌বে ট্রা‌স্টের ১০ জন সদস্যের পক্ষ থে‌কে ১ লক্ষ ২ হাজার টাকা অনুদান প্রদান করা হ‌লো। ইনশাআল্লাহ আগামী‌তেও ট্রা‌স্টের পক্ষ থে‌কে সকল সু‌যোগ সু‌বিধা অব্যাহত থাক‌বে ব‌লে তি‌নি আশ্বাস প্রদান ক‌রেন।

দীর্ঘ ৩৮ বছর পর স্টেডিয়ামের কাজ শুরু করায় গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তি‌নি।

অনুদানকারী ট্রা‌স্টের সদস্য‌রা হ‌চ্ছেন ১। হারুন মিয়া (ট্রাস্টি, বুধবারীবাজার ইউনিয়ন), ২। আব্দুল কাদির হাসনাত (ট্রাস্টি, বুধবারীবাজার ইউনিয়ন), ৩। মোহাম্মদ আব্দুল বাছিত (সভাপতি, বাদেপাশা ইউনিয়ন), ৪। রুহুল আমিন রুহেল (সহ-সভাপতি, ঢাকাদক্ষিণ ইউনিয়ন), ৫। জহির হোসেন গৌছ (সহ-সভাপতি, বুধবারী বাজার ইউনিয়ন), ৬, আনোয়ার শাহজাহান (সাধারণ সম্পাদক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন), ৭। বদরুল আলম বাবুল (কোষাধ্যক্ষ, বুধবারী বাজার ইউনিয়ন), ৮। তারেকুর রহমান ছানু (সহ- সাধারণ সম্পাদক, শরিফগঞ্জ ইউনিয়ন), ৯। শিয়াব উদ্দিন (প্রচার ও প্রকাশনা সম্পাদক, ধারাবহর, আমুড়া ইউনিয়ন), ১০। সালেহ আহমদ (সদস্য বিষয়ক সম্পাদক, বুধবারীবাজার ইউনিয়ন)।

উল্লেখ্য গত ৬ মে রবিবার ব্রিটেনে গোলাপগঞ্জের নেতৃবৃন্দরা গোলাপগঞ্জ স্টেডিয়াম নির্মাণের দাবিতে লন্ডনে এক মতবিনিময় সভার আয়োজন করেন। পরবর্তীতে ১১ মে শুক্রবার গোলাপগঞ্জ উপজেলা ধারাবহর একমাইলে এক বিশাল মানব বন্ধনের অনুষ্ঠিত হয়। ১৯ মে শনিবার আমারিকায় বসবাসরত গোলাপগঞ্জের নেতৃবৃন্দরা মতবিনিময় সভা করে দাবি প্রতি একাত্মতা ঘোষণা করেন। ঢাকাদক্ষিণ সমাজকল্যাণ সংস্থা মিশিগান ঐ সভার আয়োজন করে। এছাড়াও ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্টেডিয়াম নির্মাণের দাবি গোলাপগঞ্জবাসীরাও ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন।

‌চেক হস্তান্তরকা‌লে উপস্থিত ছিলেন, আমুড়া ইউনিয়নের সাবেক সভাপতি মঈন উদ্দিন, আব্দুল মুতলিব কমপ্লেক্সের চেয়ারম্যান আনোয়ার আলমগীর, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নাজমুল হক লস্কর, আব্দুল খালিক, জামাল উদ্দিন, নানু মিয়া, সেলিম উদ্দীন, নজরুল ইসলাম, নাজিম লস্কর, আতিকুর রহমান দুবুল, শিপু আহমেদ, সাহেদ আহমদ, কাউসার আহমেদ, জাকের হুসেন মিঠন, জুয়েল আহমদ, হারুন আহমদ, নিফুল চন্দ্রনাথ, সুহেল আহমদ, আজমির আহমদ রাসেল, উজ্জ্বল আহমদ, রায়হান পারভেজ, রাজ্জাদ আহমদ, মাসুদ আহমদ, পাবেল আহমদ, হাসান আহমদ, মোস্তাক আহমদ রাবেল, আলামিন আহমদ প্রমুখ।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top