logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. ‘নৌকা’র স্লোগানেও ক্রিকেটেই বইঠা মাশরাফি

‘নৌকা’র স্লোগানেও ক্রিকেটেই বইঠা মাশরাফি

প্রকাশিত হয়েছে : ৮:১২:৪৯,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ১৯১৭ বার পঠিত

ম্যাচসেরার পুরস্কার নিয়ে ফিরছেন ড্রেসিংরুমের দিকে, অমনি গ্যালারিতে শুরু হয়ে গেলে ‘নৌকা’, ‘নৌকা’ স্লোগান! ম্যাচে যখন বোলিং করতে এসেছেন তখনো শোনা গেছে স্লোগানটা। গত বৃহস্পতিবার বিকেএসপিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তাঁকে দেখে এই স্লোগান দিয়েছে দর্শকেরা। স্লোগানটা কার উদ্দেশ্যে বুঝতেই পারছেন।

এত দিন তাঁকে দেখলে দর্শকেরা স্লোগান দিত ‘মাশরাফি’, ‘মাশরাফি’ বলে। এখন সেটি রূপ নিয়েছে নৌকা-নৌকায়। রাজনীতিতে নাম লিখিয়েছেন, আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন, মাশরাফি বিন মুর্তজাকে দেখলে ‘নৌকা-নৌকা’ স্লোগান হওয়াটা অস্বাভাবিকও নয়। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের জন্য অবশ্য এই অভিজ্ঞতা একেবারেই নতুন। তা গ্যালারি থেকে ভেসে আসা এ স্লোগান কীভাবে দেখেন, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন হলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা মাশরাফির, ‘আমার দেখার তো কিছু নেই।’

কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে মাশরাফিকে। এশিয়া কাপ থেকে পিছু নিয়েছে চোট। ভালো করতে পারেননি এশিয়া কাপ ও জিম্বাবুয়ে সিরিজে। এর মধ্যে আবার যোগ হয়েছে রাজনীতি। রাজনীতিতে নাম লিখিয়ে ক্রিকেট থেকে মনোযোগ সরে যাবে কি না, খেলায় সেটির প্রভাব পড়বে না তো? নানা সংশয়, নানা প্রশ্ন মাশরাফিকে ঘিরে। আজ নিজের ২০০ তম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে ম্যাচের নায়ক হয়ে বাংলাদেশ অধিনায়ক যেন সব প্রশ্নের জবাব দিলেন।

মাশরাফি অবশ্য মনে করেন না, তাঁর জবাব দেওয়ার কিছু আছে, ‘না, জবাবের কী আছে? জবাব দেওয়ার কিছু নেই। খারাপ হলেই কথা বলত। না, জবাব দেওয়ার কিছু নেই। ১৮ বছর ধরে খেলছি। এত সহজে মনোযোগ সরার কথা না। আমি আমার নিজেকে তো চিনি। এত সহজে মনোযোগ সরে যাওয়ার কথা নয়। গত কিছুদিনে নিজেই চেষ্টা করে যাচ্ছি—বলটা যেখানে করতে চাই, সেখানে করতে পারছি কি না। এটাতে মনোযোগ দিয়ে যাচ্ছি। জবাব দেওয়ার কিছু নেই।’

আসলেই জবাব দেওয়ার কিছু নেই? কদিন আগেও দলমত নির্বিশেষে সবাই তাঁকে ভালোবেসেছে। রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই এ দৃশ্যে এসেছে বদল। মাশরাফি খারাপ করলেই প্রশ্ন তুলবে অনেকে। তাদের জবাব দেওয়ার উপায়ও যে জানা আছে তাঁর, যেটি আজ করে দেখালেন ওয়ানডে অধিনায়ক।

আজ নিজের প্রথম বলেই চার খেয়েছেন। মাশরাফি ভক্তদের বুকটা ধক করে ওঠার কথা তখনই! কিন্তু না, এরপর মাশরাফি বল করে গেলেন টানা। হাঁসফাঁস তুলে দিলেন ক্যারিবীয়দের। নিজের ৭ ওভারের প্রথম স্পেলেই দিয়েছেন ৩২টা ডট! ১৪ রান দিয়ে ২ উইকেট। ২ ওভারের দ্বিতীয় স্পেলটাও হলো দুর্দান্ত। ৫ রানে উইকেট নিলেন একটি। এমনকি স্লগ ওভারে ১১ রান দিয়েও দিনের সেরা বোলার মাশরাফিই। ১০ ওভার, ৩০ রান,৩টি গুরুত্বপূর্ণ উইকেট!

মাশরাফি জানিয়ে দিলেন, দলের যে বইঠা তিনি ধরে আছেন শক্ত হাতে, তা সহসাই খসে পড়ার নয়।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top