logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. মিস ওয়ার্ল্ড বাংলাদেশ : বিনা ঘোষণায় প্রতিযোগিতা শুরু

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ : বিনা ঘোষণায় প্রতিযোগিতা শুরু

প্রকাশিত হয়েছে : ১:৫৮:১৯,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৮ | সংবাদটি ২৮৭১ বার পঠিত

‘নিজের টাকা দিয়ে অনুষ্ঠান বানাচ্ছি, ঘোষণা দেওয়ার কী আছে? গত বছর ছিল প্রথমবারের মতো আয়োজন, তাই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলাম।’ বললেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। আজ শুক্রবার দুপুরে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।

স্বপন চৌধুরী জানান, ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু হবে। চলবে টানা কয়েক দিন। নাম নিবন্ধনের কোনো ঘোষণা না এলেও হঠাৎ শোনা গেল বাছাই কার্যক্রমের খবর। কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে? স্বপন চৌধুরী দাবি করেন, এ বছর ফেব্রুয়ারিতে নাকি নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়। বিষয়টা একেবারে নিজেদের মতো করছে তাদের প্রতিষ্ঠান। সারা দেশ থেকে নাকি ৩০ হাজারের মতো প্রতিযোগী এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অনলাইনে নাম নিবন্ধন করেছেন। আজ রাতে তাঁদের মধ্য থেকে ১২০০ প্রতিযোগীকে বাছাই করা হবে। এই প্রতিযোগীরা আগামী কয়েক দিন বিচারকদের মুখোমুখি হবেন। গ্র্যান্ড ফিনালের জন্য কয়েক ধাপে সেরা ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত করা হবে।

স্বপন চৌধুরী জানান, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান আয়োজন করা হবে। সেদিন বিচারকদের রায়ে যিনি নির্বাচিত হবেন, তিনিই ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এদিকে গত ২৭ জুলাই প্রথম আলোর সঙ্গে আলাপে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক স্বপন চৌধুরী বলেছেন, ‘আগামী সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। নাম নিবন্ধন আগস্টে শুরু হলেও যাবতীয় কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বর থেকে।’

গত বছরের ২৯ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসর। গ্র্যান্ড ফিনালের মঞ্চে সেদিন চ্যাম্পিয়ন হিসেবে নাম ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের। পরে চ্যাম্পিয়নকে নিয়ে বিচারকদের অনেকে আপত্তি জানান। একই সময়ে এভ্রিলের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। এরপর আয়োজক আর বিচারকদের মধ্যে চ্যাম্পিয়ন এভ্রিলকে নিয়ে অনেক জল ঘোলা হয়। পরে বিচারকদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন চ্যাম্পিয়ন জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়। সেই আয়োজনের পর অনেকেই ধারণা করেছে, এরপর বুঝি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন আর হবে না। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘এত চিন্তার কিছু নেই। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা তো অবশ্যই হবে। কার্যক্রমও শুরু হয়ে গেছে।’

স্বপন চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এবারের আয়োজন গত বছরের চেয়ে এক মাস পেছানো হয়েছে। আমরা তো এমনিতেও গত বছর এই সময় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলাম। এবার তার চেয়ে কিছু দেরি হচ্ছে। তবে আমরা আয়োজনটা করছি, এটা নিশ্চিত।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম চীনের সানাইয়া শহরে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৬৭ তম আসরে অংশ নেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি শেষ পর্যন্ত সেরা চল্লিশে জায়গা করে নেন। এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। গত বছর বিশ্ব সুন্দরীর মুকুট জয় করেন ভারতের মানুষি ছিল্লার। বিশ্বের ১০৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ মুকুট পরেন তিনি।

এবারের আয়োজন নিয়ে স্বপন চৌধুরী বলেন, ‘গত বছর কিছু ভুল হয়েছে, এবার যেন আর সে ধরনের কিছু না ঘটে, সেদিকে আমাদের খেয়াল থাকবে। নতুনত্ব রাখার চেষ্টা করব।’

প্রতিযোগিতার বিচারক হিসেবে কারা থাকছেন? স্বপন চৌধুরী বলেন, ‘আমরা এরই মধ্যে শুভ্র দেব, তারিন, ইমি, সুজনসহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তাঁরা সেরা ১০ প্রতিযোগী বাছাইয়ের কাজ করবেন। গ্র্যান্ড ফিনালেতে বাছাইপর্বের বিচারকদের পাশাপাশি থাকবেন কয়েকজন অতিথি বিচারক।’ এরপর শুভ্র দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে কয়েক দিন আগে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে বিচারক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু কবে থেকে শুরু হবে, সে বিষয়ে কিছুই জানি না। তা ছাড়া আমার সঙ্গে তাদের কোনো চুক্তি হয়নি।’

বিনোদন এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

৯১ ইউনাইটেড কিংডমের সাথে বনভোজনে এক দিন

৯১ ইউনাইটেড কিংডমের সাথে বনভোজনে এক দিন

“ডালাসে ৩৭ ফোবানার  উদ্ভোধন”

“ডালাসে ৩৭ ফোবানার উদ্ভোধন”

ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের

ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের

ডালাস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

ডালাস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

২৭ তম এক্সপো ফুড এন্ড কালাচারাল শো ঘিরে উ্যসবে মায়ামী

২৭ তম এক্সপো ফুড এন্ড কালাচারাল শো ঘিরে উ্যসবে মায়ামী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top