খালেদা জিয়ার উপদেষ্টা সিলেটের ড. এনামুলকে ঢাকায় প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১০:৫২:০২,অপরাহ্ন ০৪ জুলাই ২০২০ | সংবাদটি ৫২৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ফরেন এফেয়ার্স কমিটির অন্যতম সদস্য, জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদরাসার সাবেক প্রিন্সিপাল, শিক্ষাবিদ ড. এনামুল হক চৌধুরীর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টায় আইসিইউ এম্বুলেন্স যোগে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল থেকে ঢাকার এ্যাপলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরআগে বুধবার (১ জুলাই) করোনার উপসর্গ নিয়ে ড. এনাম নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। নমুনা সংগ্রহের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তার শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর থেকেই তার শরীর ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।
উল্লেখ্য,তিনি জালালাবাদ কলেজ,জালালাবাদ মাদরাসা, মুয়াজ-বীন-জাবাল কুরানিক ইন্সটিটিউট সহ অনেক প্রতিষ্টানের সপ্নদ্রষ্টা।
এছাড়া, ড. এনামুল হক চৌধুরীর পিতা-মাতা দুজনই করোণা আক্রান্ত হয়ে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।






