আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান বদরুল হক আর নেই
প্রকাশিত হয়েছে : ২:০৮:১৬,অপরাহ্ন ২৮ জুন ২০২০ | সংবাদটি ৬৯৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুল হক আর নেই।
রবিবার (২৮ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে শীলঘাটস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করে ( ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে সিলেট নর্থইস্ট মেডিকেলে চিকিৎসাধিন ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে বলে শুক্রবার (২৬ জুন) জানাগেছে। ঐদিনই তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছিল।






