logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. ক‌রোনায় মারা ‌গে‌লেন বাংলা‌দেশ ব্যাংকের উপদেষ্টা!

ক‌রোনায় মারা ‌গে‌লেন বাংলা‌দেশ ব্যাংকের উপদেষ্টা!

প্রকাশিত হয়েছে : ৩:০৫:৪৪,অপরাহ্ন ২৬ জুন ২০২০ | সংবাদটি ৬০৭ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, বিকেল ৫টা ৬ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংক পরিবার শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

এদিকে, আল্লাহ মালিক কাজেমীর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবরে কেন্দ্রীয় ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আল্লাহ মালিক কাজেমী সবশেষ বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বে পালন করেন, তখন (২০০১ সাল থেকে ২০০৫ সালে) তিনি ডেপুটি গভর্নর ছিলেন। এরপর আল্লাহ মালিক কাজেমী সফলভাবেই তার পেশাগত জীবনের প্রথম পাঠ শেষ করেন। তিনি দেশের ব্যাংকিং খাত, অর্থনীতি নিয়ে ব্যাপক জানা-শোনার কারণে বিশেষ সুনাম অর্জন করেন।

এরপর ড. ফখরুদ্দিন আহমদ তার মেয়াদের শেষ দিকে এসে বিশিষ্ট এই ব্যাংকারকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার চিন্তা করেন। পরে আল্লাহ মালিক কাজেমীর প্রয়োজনীয়তা বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড তখন তার নিয়োগ নীতিগতভাবে অনুমোদন দেয়। তবে নানা জটিলনায় নিয়োগ পেতে দেরি হয়।

এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব পান ড. ফখরুদ্দিন আহমদ। ওই সময়ে গভর্নর ছিলেন ড. সালেহউদ্দিন আহমদ। ফখরুদ্দিন আহমদ তখন আল্লাহ মালিক কাজেমীর নিয়োগ চূড়ান্ত করেন। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি। অভ্যন্তরীণ অর্থনীতি, বিশ্ব অর্থনীতিসহ অর্থনীতির নানা গতি প্রকৃতি অত্যন্ত দক্ষভাবে পর্যালোচনা করতে পারতেন তিনি।

সূত্র মতে, ড. আতিউর রহমানকে যখন কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেয়া হয় বর্তমান সরকারের মেয়াদে তখন তাকে ব্যাংকে বহাল রাখার সিদ্ধান্ত নেন তিনি। সবশেষ আল্লাহ মালিক কাজেমী কেন্দ্রীয় ব্যাংকের চেইঞ্জ ম্যাজেনমেন্ট অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। মুদ্রানীতি প্রণয়ন থেকে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় তার পরামর্শকে গুরুত্ব দেন গভর্নর।

অন্যদিকে, এর আগে কভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা যান। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top