মোহাম্মদ নাসিম লাইফ সাপোর্টে!
প্রকাশিত হয়েছে : ৪:০৮:৪৭,অপরাহ্ন ০৮ জুন ২০২০ | সংবাদটি ৪৭৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি লাইফ সাপোর্টে আছেন। চেতনা ফিরে পাননি, ডাকলে সাড়া দিচ্ছেন না। তার ‘ব্রেন স্টেম ফাংশন’ কয়েকবার পরীক্ষার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ভেন্টিলেশন খুলে দেওয়া হবে কিনা।
সোমবার (৮ জুন) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিউরোসার্জন ডা. রিয়াজুল হক বলেন, মোহাম্মদ নাসিমের ব্রেন জীবিত আছে কিনা তা দেখার জন্যে কয়েকবার “ব্রেন স্টেম ফাংশন” পরীক্ষা করা হবে। এর পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তার ভেন্টিলেশন খুলে দেওয়া হবে কিনা।
এর আগে ১ জুন জ্বর-কাশিসহ ঢাকার একটি হাসপাতালে ভর্তি হলে মোহাম্মদ নাসিমের করোনা ধরা পড়ে। এরপর শুক্রবার ভোরে তিনি ব্রেনস্ট্রোক করেন। হাসপাতালের নিউরো সার্জন ডা. রিয়াজুল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। কিন্তু সফল অস্ত্রোপচার হলেও তিনি অচেতন অবস্থায় আছেন।






