logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. কলাম
  3. গুজব ও মিথ্যা সংবাদ প্রচারে ইসলাম

গুজব ও মিথ্যা সংবাদ প্রচারে ইসলাম

প্রকাশিত হয়েছে : ৯:১৭:১৬,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ১০২৪ বার পঠিত

।। ইমদাদুল হক নোমানী ।।
গুজব মানে রটনা; যার কোন ভিত্তি নেই। গুজব মানেই ভিত্তিহীন সংবাদ প্রচার। মূলত মানুষের মুখে মুখে এটি বেগবান হয়। ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে সর্বত্র। গুজব ছড়ানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা ও জনমনে আতংক সৃষ্টি করা। হেয় প্রতিপন্ন করা।
.
তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহ মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। মোবাইল ও ইন্টারনেটের যুগে গুজব ছড়ানো এখন খুবই সহজ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার ও ব্লগগুলোয় গুজব ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটছে অহরহ। গুজবের দাবানলে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে সমাজের শান্তি-শৃংখলা। কখনও কেড়ে নিচ্ছে তাজা প্রাণ।
.
কোনো বিষয়ে সঠিক জানা না থাকলে, আন্দাজে তা না বলার জন্য আল্লাহ তায়ালা নির্দেশ করেছেন। সূরা বনী ইসরাইলে আল্লাহ বলেন, ‘যে বিষয়ে তোমার নিশ্চিত বিশ্বাস নেই আন্দাজে তা প্রচার করো না। কেননা চোখ, কান ও অন্তুর এ সমস্তরই জবাবদিহিতা করতে হবে।’ কোনো কথা শোনামাত্র তার সত্যতা যাচাই না করেই মানুষের কাছে প্রচারকারীদের সম্পর্কে রাসূলুল্লাহ সা. তাদেরকে মিথ্যাবাদী হিসেবে গণ্য করে বলেছেন, ‘শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ -আবু দাউদ : ৪৯৯২
.
ইসলামে গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহ তায়ালা বলেছেন, ‘মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদিনায় গুজব রটনাকারীরা যদি বিরত না হয়, তবে আমি অবশ্যই তাদেরকে শাস্তি দিতে আপনাকে উত্তেজিত করব।’ -সুরা আহযাব: ৬০
গুজব ছড়িয়ে যারা মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে এবং সম্মানহানি করে, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা করে আল্লাহ বলেন, ‘যারা সতী সাধ্বী নারীদের প্রতি অপবাদ আরোপ করে অতঃপর এর স্বপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে আশিটি বেত্রাঘাত কর এবং কখনও তাদের সাক্ষ্য কবুল করনা। কেননা তারা নাফরমান।’ -সুরা নুর: ৪
.
জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদের ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো, এ ধরনের সংবাদ পরিবেশন ও প্রচারের আগে অবশ্যই যাচাই করে নিতে হবে। যেকোনো তথ্যের সত্যতা যাচাই-বাছাই ছাড়া প্রচার করা আল্লাহর হুকুমের লঙ্ঘন। আল্লাহ তায়ালার ইরশাদ হচ্ছে, ‘মুমিনগণ! যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।’ -সুরা হুজরাত : ৬
.
সমাজে কোনো গুজব বা আতঙ্ক ছড়িয়ে পড়লে, মুসলমানদের উচিত তাতে প্রভাবিত না হয়ে, বাস্তবতা অনুসন্ধান করে নিজে সতর্ক হওয়া এবং যথাযথ কর্তৃপক্ষকে তা অবগত করা। এ ব্যাপারে আল্লাহ তায়াল বলেন, ‘যখন তাদের কাছে নিরাপত্তা বা ভয়ের কোনো সংবাদ পৌঁছে, তখন তারা সেগুলোকে রটিয়ে দেয়। যদি তারা সংবাদটি রাসূল সা. বা তাদের শাসকদের দৃষ্টিগোচর করত, তখন অনুসন্ধান করে দেখা যেত সেসব বিষয়, যা তাতে রয়েছে অনুসন্ধান করার মতো। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকত, তবে সামান্য সংখ্যক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ শুরু করত।’ -সুরা নিসা : ৮৩।
উক্ত আয়াতে গুজব রটানোকে শয়তানের ঘৃণ্য কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ গুজবের কারণে মানুষের জানমালের ক্ষতি এমনকি প্রাণহানিরও আশঙ্কা থাকে। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘শয়তান মানুষের আকার ধারণ করে লোকের কাছে আসে এবং তাদের মধ্যে মিথ্যা কথা প্রচার করে। ফলে তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এবং তাদের মধ্য হতে কোনো লোক বলে ওঠে যে, আমি এক ব্যক্তির কাছে এরূপ বলতে শুনেছি, তার চেহারা দেখলে চিনি, কিন্তু তার নাম বলতে পারি না।’ – সহীহ মুসলিম
.
গুজব রটনা ও মিথ্যা সংবাদ প্রচার সম্পর্কে আল্লাহপাকের ঘোষণা, হুশিয়ারি এবং রাসূল সা.-এর স্পষ্ট হাদীসগুলো বিচার-বিবেচনা করলে দেখা যায় যে, গুজব রটনাকারীরা এই শয়তানি নীতিরই অনুসরণ করে থাকে। সুতরাং, গুজবে কান না দেয়া, গুজবে বিশ্বাস না করা। আর যাচাই-বাছাই, পরীক্ষা করে সংবাদ পরিবেশন, প্রচার ও প্রকাশ করা প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরে গুজব নামক আজাব ও মিথ্যা সংবাদ প্রচার করা থেকে হেফাজত করুন।
লেখক: বি.এ (অনার্স), এম.এ, এম.এম

কলাম এর আরও খবর
রমজানের তাৎপর্য নিয়ে মনীষীদের মতামত – আফতাব চৌধুরী

রমজানের তাৎপর্য নিয়ে মনীষীদের মতামত – আফতাব চৌধুরী

Why is learning the mother tongue important?

Why is learning the mother tongue important?

সৃজনে ভাস্বর আনোয়ার শাহজাহান  – কালাম আজাদ

সৃজনে ভাস্বর আনোয়ার শাহজাহান – কালাম আজাদ

বৃটিশ সৌজন্য আর সিলেটি বদান্যতা

বৃটিশ সৌজন্য আর সিলেটি বদান্যতা

এল এ বাংলা  টাইমস এর ৮ বছর ও আব্দুস সামাদের গল্প

এল এ বাংলা টাইমস এর ৮ বছর ও আব্দুস সামাদের গল্প

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top