দেড়যুগ পর গোলাপগঞ্জে আসছে ছাত্রদলের কমিটি
প্রকাশিত হয়েছে : ৩:৪৭:৪৯,অপরাহ্ন ০৮ মার্চ ২০২০ | সংবাদটি ৫২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দীর্ঘ প্রায় দেড়যুগ পর গোলাপগঞ্জ ছাত্রদলের কমিটি আসছে। এমন খবরে আনন্দে গোলাপগঞ্জের ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (৮ মার্চ) দুপুরে স্থানীয় একটি কমি্িুনিটি সেন্টারে গোলাপগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে জেলা দায়িত্বশীলদের এক সভা থেকে নতুন কমিটি করার ঘোষণা আসে।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি ওসমান হারুন পনির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি হচ্ছে এটা অবশ্যই আনন্দের কথা। নতুন কমিটিতে তৃণমূল, ত্যাগী ও নির্যাতিতদের নের্তৃত্বে আনার জোর দাবী জানানো হয়। কমিটিতে যেন কোন অছাত্র ও অপরাধীদের ঠাঁই না হয় এদিকে নজর রাখার জন্য অনুরোধ করেন তৃণমূলের কর্মীরা। অপরদিকে ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি গঠনের আশ্বাস দেন জেলা ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতারা।
তারা বলেন, দলের দুঃসময়ে যারা হাল ধরেছিল, দলের জন্য কারাভোগ ও নির্যাতনের শিকার হয়েছিল তাদেরকে মূল্যায়ন করা হবে। তবে নতুন কমিটিতে আসার জন্য আপনারা জেলা নেতৃবৃন্দের দরজায় আনাগোনা না করে স্থানীয় নেতাদের প্রাধান্য দিন। ভালো করে যাচাই-বাচাই শেষে, স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শের আলোকে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তারা।






