সিলেটে ১, ৩ ও ৬ মার্চ ওয়ানডে ম্যাচ
প্রকাশিত হয়েছে : ১:০১:২৫,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪১০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ আগামী ১, ৩ ও ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আর ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারতে হয়েছে জিম্বাবুয়েকে। এবার তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।
ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে দু’দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। জিম্বাবুয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা করলেও বাংলাদেশ মাশরাফিকে অধিনায়ক করেই দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে।
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের ভাষ্যমেতে, জিম্বাবুয়ের বিপক্ষেই লাল-সবুজ জার্সি গায়ে শেষ সিরিজটি খেলতে নামবেন বাংলাদেশের সবচেয়ে ওয়ানডে সফল অধিনায়ক মাশরাফি।
বিশ্বকাপের পর দলের চার সিনিয়র খেলোয়াড় মাশরাফি, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহকে একসঙ্গে মাঠে দেখা যাবে।
এদিকে দীর্ঘ সময় পিঠের চোটের কারণে দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন ফিরতে চলেছেন এই সিরিজের মধ্য দিয়ে।
আর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার ওয়েসলে মাধেভেরে।
কয়েকদিন আগেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে অংশ নেন স্পিনিং অলরাউন্ডার মাধেভেরে। দক্ষিণ আফ্রিকায় ৬ ম্যাচে দুটি অধর্শতকসজ ১৫৮ রানে করেন তিনি। তুলে নিয়েছিলেন ৮ উইকেট।
এদিকে রঙিন পোশাকে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ শন উইলিয়ামস। পারিবারিক কারণে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেননি এই স্পিনিং অলরাউন্ডার।
সীমিত ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের নতুন অধিনায়ক চামু চিবাবা। ৩৩ বছর বয়সী এই পেস অলরাউন্ডারের অধীনেই সীমিত ওভারের দুটি ক্রিকেট সিরিজে অংশ নেবে দলটি।
বাংলাদেশর দুই ওয়ান্ডের স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড
চামু চিবাবা (অধিনায়ক), টিমিসেন মারুমা, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, তিনাশি কামুনহুকামুয়ে, শেন উইলিয়ামস, ওয়েসলে মাধেভের, ক্রিস্টোফার এমপফু, টিনোটেন্ডা মুতোমবদজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইন্সলে দলুভু, ডোনাল্ড টিরিপানো ওচার্লটন শুমা।






