ফোনে কী কথা হয়েছে সেটা কাদেরকেই জিজ্ঞেস করুন: ফখরুল
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:৩১,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ২৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কারাবন্দী বেগম খালেদা জিয়ার প্যারোল মুক্তি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কোনো কথা হয়েছে কী না তা তাকেই (ওবায়দুল কাদেরকে) জিজ্ঞাসা করার জন্য বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী তাঁতি দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
তখন দাবি করেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে কোনো কথা হয়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে প্যারোল নিয়ে কথা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “সেটা তাকেই (ওবায়দুল কাদের) জিজ্ঞেস করেন।






