logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. আস্থা না থাকলেও সকল নির্বাচনে অংশ নেবে বিএনপি: ফখরুল

আস্থা না থাকলেও সকল নির্বাচনে অংশ নেবে বিএনপি: ফখরুল

প্রকাশিত হয়েছে : ২:২৩:১৩,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৪০ বার পঠিত

চট্টগ্রাম থেকে সংবাদদাতা:: নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের ওপর আস্থা না থাকলেও বিএনপি এখন সকল নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এরই প্রেক্ষিতে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনেও দল অংশগ্রহণ করবে। এটা আগেই দলীয় সিদ্ধান্ত হয়েছিল।

তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোনো পন্থাই বিশ্বাসযোগ্য নয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামে দলের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। নগরীর নাসিমন ভবনে বিএনপির মহানগর কার্যালয়ে নগর এই সভা অনুষ্ঠিত হয়।

নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের সঞ্চালনায় এই সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

আগামী ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া তিনটি উপনির্বাচনের তারিখও ঘোষণা করেছে ইসি। সদ্য হওয়া ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে নানা অভিযোগের মধ্যেই বিএনপি সব নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তারা এই নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ হিসেবে দেখছে।

অতীতে কয়েকটি নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা সব নির্বাচনে অংশ নেবো। বিএনপি গণতান্ত্রিক দল। সরকার পরিবর্তন করতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। অন্যপন্থায় সরকার পরিবর্তনের বিষয়কে আমরা সমর্থন করি না।’

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘দেশ থেকে ২৬ হাজার কোটি টাকা পাচার হয় অথচ সরকার জানে না। কে কীভাবে টাকা পাচার করলো তার কোনো তথ্য নেই। সবক্ষেত্রে লুটপাট করে দেশটাকে খেয়ে ফেলছে তারা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু বিএনপি নয় পুরো দেশ চরম দুঃসময় পার করছে। গণতন্ত্রকে তারা গলাটিপে হত্যা করেছে। দেশের অর্থনীতি ভালো নেই, স্বাস্থ্য খাতে বেহাল অবস্থা। শিক্ষার পরিবেশ নেই। শিক্ষা প্রতিষ্ঠানে গণমতকে দমন করা হচ্ছে।’

প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে তিনি বলেন, ‘তার ইশারায় দিনের ভোট রাতে নিয়ে নিচ্ছে আওয়ামী লীগ সরকার। নির্বাচন পরিচালনা করার কোনো যোগ্যতা নেই এই কমিশনারের। ইভিএম নির্বাচনে কমিশনারের আঙুলের ছাপ মেলে না। প্রিজাইডিং অফিসারের আঙুলের ছাপ দিয়ে ভোট দেন তিনি। তাহলে ইভিএমে সুষ্ঠু ভোট কীভাবে?’

সভায় আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top