‘লেবানন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠিত
প্রকাশিত হয়েছে : ১২:২৫:৪২,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: লেবাননে গঠন করা হয়েছে বাংলাদেশে বিনিয়োগকারী লেবানিজদের সংগঠন ‘লেবানন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) লেবাননের বিবি এনার্জি গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রিয়াদ বাসাতনকে সভাপতি ও বিশিষ্ট্য ব্যবসায়ী ড. হাসান আল-আলীকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেবাননের সংসদের সংসদ সদস্য এবং লেবানন-বাংলাদেশ পার্লামেন্টারী ফ্রেন্ডশীপ গ্রুপের প্রধান ইয়াসিন জাবের (এমপি)।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। এছাড়া লেবানিজ ব্যবসায়ী, বিনিয়োগকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও দেশী বিদেশী গণমাধ্যম কর্মীরা।
লেবাননে সম্ভাব্য বাংলাদেশের যে পণ্য রফতানি বেশিরভাগ তৈরি পোশাক, টেক্সটাইল, পাট, ব্যাটারি, কৃষি পণ্য এবং হিমায়িত মাছ তবে বাংলাদেশের ওষুধ, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্য, বৈদ্যুতিক কেবল, হালকা প্রকৌশল এবং কাগজ ও প্লাস্টিকের পণ্য বাজারে তার সম্প্রসারণ করতে পারে।।
সূত্রে জানা যায়, “বিবি এনার্জিসহ আরও অনেক বিনিয়োগকারী ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। বিবি এনার্জি এবং বাংলাদেশের রানার্স গ্রুপও গ্যাস সিলিন্ডার তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
গেল বছর প্রায় ১০ থেকে ১৫ জন্য ব্যবসায়ী বাংলাদেশ সফর করেছেন। তাদের দেয়া প্রস্তাব বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) এবং সরকারী বেসরকারী অংশীদারি (পিপিপি) সক্রিয়ভাবে বিনিয়োগের প্রস্তাব বিবেচনা করছেন বলে জানা যায়।






