logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. জাপাকে আ’লীগের নীচে বিএনপির উপরে চান জিএম কাদের!

জাপাকে আ’লীগের নীচে বিএনপির উপরে চান জিএম কাদের!

প্রকাশিত হয়েছে : ২:০৬:২২,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫৬৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দল হিসেবে বিএনপির বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি এখন হতাশাগ্রস্ত। তাদের বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলনে জিএম কাদের এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি শক্তি অর্জন করে দ্বিতীয় অবস্থানে যেতে চায়। সরকারের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় পার্টির অঙ্গসংগঠনগুলো দুর্বল হলে মূল সংগঠন দুর্বল হয়ে যাবে। তাই অঙ্গসংগঠনগুলোকেও শক্তিশালী করতে হবে।’

এ সময় জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, নিজেরা ধ্বংস না করলে বাইরের কেউ ধ্বংস করতে পারবে না। গত নির্বাচনে ভরাডুবির কারণ হল নিজেদের অভ্যন্তরীণ কোন্দল। এই কোন্দল কাটিয়ে উঠেছি। আমরা জনগণের মতামত নিয়ে আগামীতে দেশ পরিচালনা করব।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘নব্বইয়ের পর থেকে জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। সব ষড়যন্ত্র উপেক্ষা করে জাতীয় পার্টি শক্তিশালী হয়েছে। সংগঠন এক নম্বর হিসেবে আওয়ামী লীগ আছে, দ্বিতীয় বিএনপি, তৃতীয় স্থানে জাতীয় পার্টি। কিন্তু আমরা দ্বিতীয় অবস্থানে চলে যাব ইনশআল্লাহ।’

জিএম কাদের আরো বলেন, জাতীয় পার্টি দেশ ও জনসাধারণের দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। দেশের মানুষ জাতীয় পার্টিকে আরও শক্তিশালী রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে দেখতে চায়। ১৯৯০ পর্যন্ত জাতীয় পার্টি দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে ছিল। কিন্তু ‘৯১ সালের পর থেকে জুলুম-নির্যাতন আর হামলা-মামলা দিয়ে জাতীয় পার্টিকে দুর্বল করতে পারেনি। জাতীয় পার্টি দুর্বল হয়েছে অভ্যন্তরীণ ষড়যন্ত্রে। ষড়যন্ত্র থেকে দলকে রক্ষা করতে পার্টির নেতাকর্মীদের সজাগ থাকতেও নির্দেশ দেন জিএম কাদের।

বিরোধীদলীয় উপনেতা বলেন, আওয়ামী লীগ ও বিএনপির পরেই জাতীয় পার্টি তৃতীয় রাজনৈতিক শক্তি। বিএনপি নেতৃত্ব সংকটে বিলীন হতে পারে। সে ক্ষেত্রে জাতীয় পার্টিই একমাত্র বিকল্প শক্তি হিসেবে সাধারণ মানুষের সামনে রয়েছে। দেশের মানুষ অনেক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, সব সময় মনে রাখবেন জাতীয় পার্টি আপনার পার্টি। জাতীয় পার্টি কারও ব্যক্তিগত দল নয়, জাতীয় পার্টি কারও জমিদারি নয়। দলকে আরও শৃঙ্খল এবং শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. বেলাল হোসেনের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম কিবরিয়া টিপু, এসএম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভুইয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

সম্মেলনে প্রকাশ্য ভোটে স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হিসেবে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও বেলাল হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন, আলমগীর সিকদার লোটন, আলহাজ আবদুস সাত্তার মিয়া, নাজমা আক্তার এমপি, সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী, পীর ফজলুর রহমান মেজবাহ্, আহসান আদেলুর রহমান আদেল, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, মো. আরিফুর রহমান খান, হেনা খান পন্নি, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, নুরুল ইসলাম ওমর, আমির উদ্দিন আহমেদ ডালু, সুলতান আহমেদ সেলিম, শাহিদা রহমান রিংকু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভুইয়া, মোবারক হোসেন আজাদ, ফকরুল আহসান শাহজাদা।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top