logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. ‘ব্যানারে বড় বড় ছবি আর স্লোগান দিয়ে নেতা হওয়ার দিন শেষ’

‘ব্যানারে বড় বড় ছবি আর স্লোগান দিয়ে নেতা হওয়ার দিন শেষ’

প্রকাশিত হয়েছে : ১:২৫:৫৪,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫১৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ব্যানারে বড় বড় ছবি দিয়ে, স্লোগান দিয়ে, বিশৃঙ্খলা আর মাস্তানি করে নেতা হওয়ার দিন শেষ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে নিবেদিতপ্রাণ, পরিচ্ছন্ন ইমেজের নেতারা নেতৃত্বে আসবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ত্যাগী আর নিবেদিত নেতাদের অবশ্যই মূল্যায়ন করবে। দলের নেতৃত্বে আসবে নিবেদিতপ্রাণ, পরিচ্ছন্ন ইমেজের নেতারা।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের লালদিঘীর ময়দানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতি বীরের জন্য, কাপুরুষেরা কখনো সফল হতে পারে না। আজ নেতা হতে না পারলে কাল হবেন। এর জন্য ধর্য্য ধরতে হবে। মাস্তানি করে নেতা হওয়ার দিন শেষ। ঢাকার সম্মেলনে যারা ব্যানার পোস্টার বেশি করেছে, তাদের সবাইকে বাদ দেয়া হয়েছে। কাজেই সাবধান।

দলে শুদ্ধি অভিযান অব্যাহত থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘শুদ্ধি অভিযান সফল করতে হবে। সব নেত্রী শেখ হাসিনার নজরদারিতে আছে। কখন কে জালে আটকাবে জানি না।’’

চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম যেন খারাপ খবরের শিরোনাম না হয়, এটাই প্রত্যাশা। এই নগরীতে মেট্রোরেল হবে, টানেলের কাজ চলছে, রাস্তা চার-ছয় লেন হয়েছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, যারা মনে করেন একটা ধাক্কা দিলে আওয়ামী লীগের পতন হবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। নির্বাচনই পারে ক্ষমতার পালা বদল করতে। টেমস নদীর ওপার থেকে চক্রান্ত করে নির্দেশ দিয়ে বিশৃঙ্খলা তৈরির স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। ১০ বছরে ১০ মিনিট আপনারা আন্দোলন করতে পারেননি। খালেদা জিয়া দুই বছর কারাগারে কিন্তু আপনারা দুই মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেননি।

এর আগে সকালে লালদিঘীর মাঠে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উত্তর জেলা আওয়ামী লীগের ভাপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতা-কর্মী সম্মেলনে যোগ দেন।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top