বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো সিলেট সমবায় ভবন!
প্রকাশিত হয়েছে : ১:০৩:৪২,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নগরীর বন্দরবাজারস্থ সমবায় ভবন বড় ধরণের অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো। ভবনের শফিক ইলেক্ট্রনিক্স নামের একটি দোকানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকানের সব মালামাল। এতে প্রায় তিনলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাত ১ টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত না হলেও বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেলো পুরো মার্কেট।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে কি কারণে আগুণ লেগেছে বা কোথায় থেকে আগুনের সূত্রপাত সেটি নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানাজার যিশু তালুকদার।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি গাড়ি তৎক্ষনাত কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে






