logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. রওশন ও এরিককে নিয়ে জাপার বনানী অফিস সরগরম!

রওশন ও এরিককে নিয়ে জাপার বনানী অফিস সরগরম!

প্রকাশিত হয়েছে : ৬:৪৭:০৮,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৯২৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান ও বিক্ষোভে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে এইচ এম এরশাদের বনানী অফিসে দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের এক যৌথসভায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তিনি উপস্থিত নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, পার্টির নেতা-কর্মী হয়ে কিভাবে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা রওশন এরশাদের বিরুদ্ধে শ্লোগান দেয়। কি কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, জানতে চাই।

পার্টির চেয়ারম্যানকে উদ্দেশ্য করে চিশতী আরো বলেন, রওশন এরশাদ দলের অন্যতম প্রতিষ্ঠাতাই শুধু নন, বরং তিনি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মীনী। কিন্তু কিভাবে পার্টির বনানী অফিসে দলের উশৃঙ্খল নেতা-কর্মীরা তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান দেয়, কিভাবে মিছিল করে?

শুধু তাই নয়, বিরোধীনেতার ছবি দিয়ে রংপুরে কিভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দিল। কার ইন্ধনে তারা এসব অপকর্ম করে? জড়িতদের বিরুদ্ধে এতদিনেও কেন ব্যবস্থা নেয়া হলো না আমি জানতে চাই।

তিনি বলেন, এসব উশৃঙ্খল নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অপকর্মে জড়িতরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আজ এরশাদের ছেলে এরিকের জন্ম নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস দেখাচ্ছে। তিনি দ্রুত এসব নেতা-কর্মীর বিরুদ্ধে তদন্ত পুর্বক কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বিদিশার বিহিত চান কাজী মামুন

এরিক ও তার মা বিদিশা এরশাদ প্রসঙ্গে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে যৌথসভায় অভিমত দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ।

উপস্থিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছুদিন ধরে পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের পার্টির চেয়ারম্যানের ছেলে এরিক এরশাদ ও বিদিশাকে নিয়ে যা লেখালেখি হচ্ছে তাতে আমরা নেতা-কর্মীরা বিব্রত। এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

তিনি বলেন, পার্টির চেয়ারম্যান ক্লিন ইমেজের অধিকারী। দেশের মানুষ তাকে ভালো মানুষ ও ভালো রাজনীতিবিদ হিসেবে জানেন। এরিক ও বিদিশার কর্মকাণ্ড নিয়ে যা হচ্ছে তা আমাদের চেয়ারম্যানের সঙ্গে যায় না। তাতে আমাদের চেয়ারম্যানকেও বিতর্কিত করা হচ্ছে।

এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি জানতে চাই, কী কারণে দলের সিনিয়র নেতারা এরিককে দেখতে গেলেন না। আপনারা গিয়ে বিদিশার সঙ্গেও কথা বলতে পারতেন। চাইলে এ ব্যাপারটি শেষ করা যেত। কিন্তু কেউ করেননি। আমি এরিক ও বিদিশার বিহিত চাই।’

যৌথসভায় সাংগঠনিক অনিয়ম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন কাজী মামুন। দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়াকে ইঙ্গিত করে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, চেয়ারম্যান ও মহাসচিব ৩০ নভেম্বর আমার জেলায় সম্মেলন অনুষ্ঠানের তারিখ দিয়েছিলেন। আমরা সম্মেলন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। পোস্টার ব্যানার সবকিছু লাগানো হয়। হল বুকিংসহ সব আয়োজন সম্পন্ন করার পর হঠাৎ করে আপনারা সম্মেলন স্থগিত করে দিলেন।

‘আমি জানতে চাই কার কারণে এই সম্মেলন স্থগিত করা হলো। এভাবে কী পার্টি চলবে? মহাসচিব, আপনি বলেছিলেন বেঁচে থাকলে আপনি সম্মেলনে যাবেন, কিন্তু আপনিও যাননি। কেন যাননি জানতে চাই। প্রশ্ন তোলেন মামুন।’

শুধু তাই নয় যৌথসভায় পবিত্র কোরআন তেলাওয়াত না করা এবং পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নাম স্মরণ না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

কাজী মামুনের বক্তব্য মনযোগ দিয়ে শুনলেও সভায় পার্টির চেয়ারম্যান এ বিষয়ে কোনো উত্তর দেননি। বরং কাজী মামুনের মুখে জেলা সম্মেলন স্থগিত করার কথা শুনে হতবাক হন উপস্থিত দলের মহাসচিব।

এ সময় রাঙ্গা বলেন, ‘দলের মহাসচিব হিসেবে সম্মেলন স্থগিত হওয়ার বিষয়টি আমার জানার কথা, কিন্তু বিষয়টি আমি জানিই না। যেকোনো কারণে সম্মেলন স্থগিত হতেই পারে কিন্তু সেটা মহাসচিবের জানার রাইট রয়েছে। এভাবে সংগঠন চলতে পারে না।’ মহাসচিবও এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।

যৌথসভায় কাজী মামুনের মত সাংগঠনিক অনিয়মে ক্ষোভ প্রকাশ করেন দলের প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু।

পার্টির চেয়ারম্যানকে ইঙ্গিত করে তিনি বলেন, ৮২ সাল থেকে আমি জাতীয় পার্টিতে। কিন্তু আমাকে না জানিয়ে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃত্বে অপরিচিত একজনকে বসানোর চেষ্টা চলছে। নেতাকর্মী কেউ উনাকে চিনে না। শুধুমাত্র আমাদের এক নেতার নিকটাত্মীয় বলে তাকে সভাপতি করা চেষ্টা করা হয়।

এভাবে অপকর্ম করা হলে পার্টি কিভাবে সুসংগঠিত হবে। তিনি এ ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।

চুন্নুর বক্তব্যের জবাবে পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমি বিষয়টি দেখবো এবং সবাইকে নিয়ে দল পরিচালনা করতে চাই। তিনি বলেন, আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা দরকার। আমরা সবাই একসঙ্গে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে চাই।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top