logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. শুদ্ধি অভিযানে সব ডাকাতদের ধরা হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

শুদ্ধি অভিযানে সব ডাকাতদের ধরা হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত হয়েছে : ৬:৩২:৩৮,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩০৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: শুদ্ধি অভিযানে সব ডাকাতদের ধরা হচ্ছে, বাকী ডাকাতদেরও ধরা হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুদ্ধি অভিযান চলছে। সারাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন। যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, সেই সব ডাকাতদের ধরা হচ্ছে। দুর্নীতি করে কেউ পার পাবে না।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার উদ্যোগ গ্রাম হবে শহর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ সফল করতে হাওরাঞ্চলকে শিক্ষায় এগিয়ে নিতে হবে। সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর। এখন সময় এসেছে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করার। শিক্ষার সাথে আমাদের জাতির অস্তিত্ব নিভর্রশীল। তাই শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে শিক্ষার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানাই।’

সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিবিয়ানা কলেজের প্রতিষ্ঠাতা ছুফি মিয়ার স্মৃতিচারণ করে এমএ মান্নান বলেন, ‘দিরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিবিয়ানা মডেল কলেজ এ অঞ্চলে যেভাবে শিক্ষার বিস্তার ঘটাচ্ছে- তা সত্যিই প্রশংসনীয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে। দেশের সব জায়গায় উন্নয়ন কাজ হচ্ছে। হাওরাঞ্চলের প্রচুর মানুষ প্রবাসে রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত টাকা দেশকে সমৃদ্ধ করছে। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে। প্রবাসীদের প্রতি দেশের মানুষ কৃতজ্ঞ। আমরা হাওরাঞ্চলের নারী-পুরুষকে প্রশিক্ষণ দিতে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শফি উল্লাহ-এর সভাপতিত্বে ও প্রভাষক মাসুফা তাসনীম মুর্শেদা ও মিলন মিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জয়া সেনগুপ্তা এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, গাজী শাহ নেওয়াজ এমপি,শামীমা আক্তার খানম এমপি।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র দাস তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ফজুল হক চৌধুরী সেলিম, জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ আলম মাসুম। পরে কলেজের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন অতিথিরা।

এর আগে সকালে দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এমএ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন।

এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৮২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top