logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. রংপুর জেলা আ’লীগের প্রথম সদস্য হলেন জয়

রংপুর জেলা আ’লীগের প্রথম সদস্য হলেন জয়


প্রকাশিত হয়েছে : ৭:৫৮:১৭,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৮৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াাজেদ জয়কে রংপুর জেলা আওয়ামীলীগের এক নম্বর সদস্য পদে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনভর সম্মেলন শেষে রাতে নগরীর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সভাপতি পদে এবং বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও, একইদিনে অনুষ্ঠিত আওয়ামী লীগের রংপুর মহানগর শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে বর্তমান সভাপতি সাফিউর রহমান সফি এবং বর্তমান সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুসারে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগনের নাম ঘোষণা করেন।

সম্মেলন গুলোতে এই চারটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন প্রতিটি পদের জন্য একক প্রার্থীর পক্ষে ঐক্যমতে পৌছাতে না পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ছয়জন এবং সাধারণ সম্পাদক পদে সাতজন প্রার্থী ছিলেন এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে দশ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জন প্রার্থী ছিলেন।

“জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কাউন্সিলরগণ এক নম্বর সদস্য হিসাবে নির্বাচিত করেছেন,” কাউন্সিলরদের ব্যাপক করতালির মাঝে রাত ৮টা ৫০ মিনিটে নানক কাউন্সিল ভেন্যুতে এই ঘোষণা দেন।

এ সময় রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন এবং আওয়ামী লীগ নেতা নাইমুজ্জামান মুক্তা উপস্থিত ছিলেন।

এর আগে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, এমপি, এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এমপি, এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল উদ্বোধন করেন।

পরে উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং জাহাঙ্গীর কবির নানক প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন।

এর আগে সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলরগণের আগমন শুরু হয়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, সজীব ওয়াজেদ জয়কে জেলা আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করায় রংপুর অঞ্চলের সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হবে।

সূত্র: বাসস

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top