logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. পিএসসি পাস করলেন ৬৩ বছর বয়সী বাসিরন

পিএসসি পাস করলেন ৬৩ বছর বয়সী বাসিরন

প্রকাশিত হয়েছে : ২:২৩:৪১,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৩৭৭১ বার পঠিত

মুজাহিদ মুন্না: মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে ৬৩ বছর বয়সে পিএসসি পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন বাসিরন খাতুন।তিনি একই গ্রামের মৃত রহিল উদ্দিনের স্ত্রী।৩৫ বছর আগে স্বামীহারা হয়েছেন।এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। একমাত্র ছেলে মহির উদ্দিনের সঙ্গে থাকেন তিনি।ছেলে-মেয়েদের সন্তানরাও বড় হয়েছে।তারা এখন বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ে লেখাপড়া করে। লেখাপড়ার প্রচণ্ড আগ্রহ থেকে তিনি নতুন করে আবার লেখাপড়া শুরু করেন।বাড়ি থেকে প্রতিদিন এক কিলোমিটার মেঠোপথ হেঁটে বিদ্যালয়ে যেতেন তিনি।

8

বৃহস্পতিবার দুপুরে সারাদেশের ন্যায় তার স্কুল হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করলে তিনি জিপিএ-৩ পয়েন্ট নিয়ে কৃতিত্বের সঙ্গে পাশ করেন। তার সঙ্গে পরীক্ষা অংশ নেওয়া এ স্কুলের আরও ছয়জন এবছর পাশ করে স্কুলটি শতভাগ পাশের রেকর্ড করেছে।

বাসিরনএদিকে ৬৩ বছরে পিএসসি পরীক্ষায় পাশ করে তিনি সারা দেশের বয়স্ক মানুষের জন্য উদাহরণ হয়ে গেছেন বাসিরন। তার পাশ করার খবর এলাকায় পৌঁছার পরপরই তার পরিবারের পাশিপাশি গ্রামের লোকজনের মধ্যে আনন্দর বন্য বয়ে গেছে।তার পাসের খবর শুনে গ্রামের লোকজন তাকে একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় করছে। তার পরিবারের পক্ষ থেকে সকলকে মিষ্টি মুখ করানো হচ্ছে। এ খবর পেয়ে মেহেরপুরের মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানুও তার বাড়িতে ছুটে যান। তিনি বাসিরনকে মিষ্টি মুখ করান ও নিজে বাসিরনের হাতে মিষ্টি খান।

পাশ করার পর বাসিরন তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি আমার ৫ বছরের কষ্টের পুরস্কার পেলাম। এতকাল সবার পাশ করার খবর শুনে খুশি হতাম আজ নিজে পাশ করে বুঝতে পারছি পরীক্ষা পাশ করলে মানুষ কত খুশি হয়। তিনি বলেন, আমি থেমে থাকতে চাইনা এ বছর আমি৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে আরও বেশি পড়ালেখা করতে চাই।এবার আমার লক্ষ্য এসএসসি পাশ করা।এসময় তিনি তার স্কুলের ভবন তৈরিসহ স্কুলের উন্নয়নের দাবি করেন।

বাসিরনবাসিরনের স্কুলের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, বাসিরন খাতুন ২০১০ সালে স্কুলে ভর্তি হওয়ার জন্য কয়েকবার এসেছিলেন। বয়স্ক মানুষ মনের বাসনায় ভর্তি হতে এসেছেন। পরে ক্লাস করবে কি না এভেবে সে বছর তাকে ভর্তি করানো হয়নি। পরবর্তীতে যখন সে আবার আসে ২০১১ সালে তাকে ভর্তি করি। ভর্তি করার পর থেকে তার আগ্রহ দেখে অবাক হয়েছি। আজ তার কারণে আমার স্কুলের মুখ উজ্জ্বল হলো। তিনি বাসিরনের আরও সফলতা কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুরের মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু বলেন, বাসিরন শুধু মেহেরপুরের না সে এখন বাংলাদেশের গর্ব। তার দেখাদেখি এখন অনেক বয়স্ক মানুষ পড়ালেখার প্রতি আগ্রহী হবেন। বাসিরন এখন সারা দেশের বয়স্ক শিক্ষার উদাহরণ হবে। বয়স্ক শিক্ষার বিস্তারে বাসিরনের অর্জন দেশের জন্যও ভালো খবর। এসময় তিনি বাসিরনের স্কুল হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মানসহ নানা উন্নয়নের আশ্বাস দেন।

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top