‘মন্ত্রী হয়েও প্রভাব বিস্তার করতে না পারায় পরিবারে সমালোচিত’
প্রকাশিত হয়েছে : ৩:০৪:৩৩,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪০০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রভাব বিস্তার না করায় পরিবারের কাছে নিজে সমালোচিত হচ্ছেন বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি বলেন, প্রভাব বিস্তার করিনি বলে আমি মন্ত্রী হয়েও স্ত্রী, ভাইসহ আত্মীয়দের কাছে সমালোচিত
মঙ্গলবার (৮ অক্টোবর) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ত্যাগী কর্মীরাই দলের প্রাণ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিতে ত্যাগী ও সৎ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমাদের মধ্যে ক্রটি-বিচ্যুতি হতে পারে তা শোধরে চলতে হবে।
তিনি বলেন, দল কারো ব্যক্তিগত ইচ্ছায় ও স্বেচ্ছাচারিতায় চলতে পারে না। দলের নাম ভাঙ্গিয়ে কেউ দুর্নীতিসহ অসৎ কোনো কাজে লিপ্ত থাকলে তাদের ছাড় দেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমূক্ত ও সন্ত্রাসমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন।






