logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. সিলেটে ট্যুরিস্টদের জন্য চালু হলো অত্যাধুনিক বাস

সিলেটে ট্যুরিস্টদের জন্য চালু হলো অত্যাধুনিক বাস

প্রকাশিত হয়েছে : ১১:৩৬:১৪,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৭৯৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে ট্যুরিস্টদের জন্য চালু হলো অত্যাধুনিক দু’টি ‘ট্যুরিস্ট; বাস সার্ভিস। এ বাসগুলো সিলেট থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত করবে। সিলেট ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্যোগে এই ট্যুরিস্ট বাস দুটি চালু হয়েছে। আগামীতে আরও ৬টি ট্যুরিস্ট বাস চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব বাসে এসি ও ওয়াইফাই রয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর জিন্দাবাজারে এ বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে ট্যুরিস্ট বাস চালুর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি হলো। এর অংশ হতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি বলেন, পর্যটন বিভিন্ন দেশের আয়ের অন্যতম উৎস। আমাদের পাশের দেয় থাইল্যান্ডের জিডিপির ২৩ ভাগ আসে পর্যটন খাত থেকে। কিন্তু আমাদের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ০.০০৫ ভাগ। দেশে পর্যটন বিকাশের যথেষ্ট সুযোগ আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অবকাঠামোগত দিক ঠিক না থাকায় আমরা উন্নতি করতে পারিনি। তবে সুখের বিষয় হচ্ছে, সিলেটে দুটি ট্যুরিস্ট বাস আসছে। সিলেটে আরেকটি জিনিস করা হয়েছে, পুরো সিলেট নগরীকে ওয়াইফাই চালু করছি। কিছুদিনের মধ্যে মানুষ এর সুবিধা পাবে। তখন পর্যটকদের জন্যও সুবিধা হবে।

তিনি বলেন, আমাদের নগরীতে সিটি বাস বা সিলেট নগর এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত হয়েছিল ৬ মাস আছে। নিটল গ্রুপ কয়েকটি বাস দেবে। তাতে চলাচলে সবার সুবিধা হবে।

অবকাঠামোকে পর্যটন শিল্পে বড় হাতিয়ার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হোটেল, বাস, রেস্তোরাঁ এগুলো অবকাঠামোর সাথে জড়িত। দিনে দিনে এগুলো তৈরি হচ্ছে, আরও ভালো হবে। এক্ষেত্রে আমার যতটুকু সাহায্য প্রয়োজন, আমি অবশ্যই করবো। সিলেট অন্যান্য জেলাগুলো থেকে কিছুটা ডাউন আছে, যদিও এখানে সম্ভাবনা অনেক অনেক বেশি। সম্ভাবনাকে কাজে লাগাতে সিলেট চেম্বার এগিয়ে আসছে। আমরা একসাথে কাজ করে সিলেটকে সত্যিকারের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে সিটি মেয়র আরিফ বলেন, সিলেটে ভ্রমণ ব্যবস্থা উন্নত করতে ট্যুরিস্ট বাস চালু হলো। এর মাধ্যমে ট্যুরিস্টরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তাহমিন আহমেদ, সহ-সভাপতি চন্দন দাস, পরিচালক আব্দুল রহমান জামিল, এহতেশামুল হক চৌধুরী, মামুন কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনোদন এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

৯১ ইউনাইটেড কিংডমের সাথে বনভোজনে এক দিন

৯১ ইউনাইটেড কিংডমের সাথে বনভোজনে এক দিন

“ডালাসে ৩৭ ফোবানার  উদ্ভোধন”

“ডালাসে ৩৭ ফোবানার উদ্ভোধন”

ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের

ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের

ডালাস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

ডালাস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

২৭ তম এক্সপো ফুড এন্ড কালাচারাল শো ঘিরে উ্যসবে মায়ামী

২৭ তম এক্সপো ফুড এন্ড কালাচারাল শো ঘিরে উ্যসবে মায়ামী

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top