logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. সিলেট চেম্বারের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সিলেট চেম্বারের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


প্রকাশিত হয়েছে : ১২:৫৩:০৭,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৪২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ-সভাপতি পদে চন্দন সাহা, সহ-সভাপতি পদে তাহমিন আহমদসহ ১৯ পরিচালক দায়িত্ব নিয়েছেন।

বুধবার (১ অক্টোবর) দুপুরে চেম্বার কনফারেন্স হলে ২০১৯-২০২১ মেয়াদে নির্বাচিত পরিচালনা পরিষদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, সিলেট চেম্বার অব কমার্স সিলেটের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন। ব্যবসায়ীদের দাবি-দাওয়া সরকারের নিকট তুলে ধরতে চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই চেম্বারের নির্বাচন সিলেটের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সিলেট চেম্বারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমি মনে করি আমরা শতভাগ সফল হয়েছি।

তিনি নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য নির্বাচন বোর্ড, আপীল বোর্ড, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সিলেট চেম্বারের সদস্য ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজ আমাদেরকে নির্বাচিত করে যে আস্থা দেখিয়েছেন, কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে আমরা সদা সচেষ্ট থাকবো। তিনি বলেন, সিলেটের খাদিমনগর ও গোটাটিকরে অবস্থিত দুইটি বিসিক শিল্প নগরীতে কোনও প্লট খালি না থাকায় অনেক উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না। এর ফলে সিলেটের শিল্পায়ন বাঁধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, আমি ইতোপূর্বে এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয় ও সিলেট চেম্বারের প্রশাসকের সাথে আলোচনা করে সিলেটে নতুন শিল্প নগরী স্থাপনের লক্ষ্যে চেম্বারের পক্ষ থেকে একটি আবেদনপত্র মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। যার প্রেক্ষিতে আগামীতে সিলেটে ১০০ একর জমি নিয়ে সিলেট মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছেন। আমি এজন্য শিল্প মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সিলেটে মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপিত হলে আমদানি নির্ভরতা কমিয়ে এখান থেকে পণ্য বিদেশে রপ্তানি করা যাবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি নতুন কমিটিকে নিয়ে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের নবনির্বাচিত সহ-সভাপতি তাহমিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মো. এমদাদ হোসেন, মো. সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মো. আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, মো. নজরুল ইসলাম, খন্দকার ইসরার আহমদ রকি, শমশের জামাল, ওয়াহিদুজ্জামান চৌধুরী ও মো. আমিনুজ্জামান জোয়াহির।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top