logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. দশ বছরে বরাদ্দের সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও এগিয়ে যেতো: প্রধাসমন্ত্রী

দশ বছরে বরাদ্দের সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও এগিয়ে যেতো: প্রধাসমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ৮:২০:০২,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫২১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: গত দশ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ সব টাকা সঠিকভাবে ব্যবহার হলে দেশ আরও বেশি এগিয়ে যেতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি ও মাদক ব্যবসা করে কেউ অবৈধ সম্পদের মালিক হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।

শনিবার (২৮ সেপ্টেম্বর) নিউইর্য়কে ম্যারিয়ট মারকুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশের উন্নয়ন আরও এগিয়ে নিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজের ৭৩তম জন্মদিনে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত ও জন্মদিনের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীরা।

এক ঘন্টারও বেশি সময় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন, অগ্রযাত্রার কথা তুলে ধরেন। বলেন, এ উন্নয়ন আরও এগিয়ে যেতো যদি সবাই আন্তরিক হতো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে পরিমাণ উন্নয়ন প্রকল্প আমরা নিয়েছি তার সব টাকার যদি সঠিক ব্যবহার হতো তাহলে বাংলাদেশের উন্নয়ন আরো অনেক দূর এগিয়ে যেতো। এখন আমাকে খুঁজে বের করতে হবে কারা কোথায় এ টাকাগুলো ক্ষতিগ্রস্ত করেছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা বড় অংশ জুড়ে ছিল দেশে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গ। তিনি বলেন, ব্যক্তি কিংবা দলীয় পরিচয় যাই হোক না কেনো দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না।

প্রধানমন্ত্রী আরো বলেন, অনিয়ম বা দুর্নীতি করে যদি কেউ ধরা পরে, আর সে যদি আমার দলেরও কেউ হয়, তাকেও বিন্দু পরিমাণ ছাড় দেবো না।
বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর সমালোচনা করে সরকার প্রধান বলেন, নির্বাচনে বিজয়ী হওয়া নয়, প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়ারই তাদের উদ্দেশ্য ছিল না।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা টাকা নিয়ে প্রার্থীতা দেন। একজন লন্ডনে বসে বাণিজ্য করে, আরেকজন বাংলাদেশে। ৩০০ আসনের বিপরীতে তাদের প্রার্থীই ছিলো প্রায় ৯০০ জন। তাহলে তারা নির্বাচনটা করলোই বা কিভাবে?

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা, বঙ্গবন্ধুর দেশ পরিচালনা এবং তার বর্তমান রাজনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সংবর্ধনায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মঞ্চে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top