logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সারা দেশ
  3. নদী ভাঙ্গনে মসজিদ-বসতভিটা ও রাস্তা বিলীন!

নদী ভাঙ্গনে মসজিদ-বসতভিটা ও রাস্তা বিলীন!

প্রকাশিত হয়েছে : ১:১৭:০৩,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৫৯ বার পঠিত

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর থেকে:: শরীয়তপুরের নড়িয়ায় আবারো হঠাৎ করে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন। মাত্র আড়াই ঘণ্টায় পাঁচটি বসতবাড়ি, মসজিদ, সড়ক ও একটি দুইতলা ভবনসহ ছয়টি ঘর নদীগর্ভে বিলীন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় হঠাৎ করে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের উত্তর কেদারপুর গ্রামের তারা মিয়া বেপারীর বাড়ীর বেশ কিছু জায়গাসহ একটি দুইতলা ভবনের একাংশ নদী গর্ভে বিলিন হয়ে যায়। এর পর পরই মঙ্গল বেপারীর একটি ঘরসহ বাড়ীর কিছু অংশ নদীতে ভেঙে নিয়ে যায়। তা দেখে হঠাৎ মঙ্গল বেপারী অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঐ চিকিৎসক আরো বলেন, তার বাড়ী নদীতে বিলিন হতে দেখেই তিনি স্ট্রোক করেন এবং এতে তার মৃত্য হয়।

উত্তর কেদারপুর এলাকার দারুস সালাম জামে মসজিদ, মক্তব ঘর, দারুস সালাম জামে মসজিদের ইমামের ঘর, তারা মিয়া বেপারীর দুইতলা একটি বিল্ডিং ঘর, বাদশা মুন্সীর দুইটি ঘর, মঞ্জু বেপারী একটি ঘর, মঙ্গল বেপারী একটি ঘর, বাদশা বেপারীর একটি ঘর, রতন বেপারীর চায়ের দোকান, মতি বেপারীর ঘরসহ একটি ইটের রাস্তা আজ সন্ধ্যায় হঠাৎ নদী ভাঙণে নদী গর্ভে বিলিন হয়েছে। এছাড়াও ভাঙণের ঝুকিতে রয়েছে আরো শতাধিক বাড়ীঘর। ইতি মধ্যে আশ-পাশের বাড়ী-ঘরের মালা-মালসহ ঘর সড়িয়ে অন্যত্র নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন স্থানীদের সহায়তায়।

হঠাৎ করে নদী ভাঙণ দেখা দেয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে পানিসম্পাদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর নির্দেশে ভাঙণ কবলীত এলাকা পরিদর্শন করেছেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়, নড়িয়া পৌরসভার মেয়র মো: শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মো: জহিরুল ইসলাম শিকদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

এরই মধ্যে ভাঙণ কবলিত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করায় হয়েছে এবং পুলিশ মাইকিং করে লোকজন সহ ঐসব এলাকার মানুষদের নিরাপদ স্থানে সড়ে যাওয়ার জন্য অনুরোধ করছে।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের পিডি প্রকাশ কৃষ্ণ সরকার, তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হাকিমসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যন্য সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডর পিডি প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, এটি একটি প্রাকৃতিক দূর্যোগ। আজ সন্ধ্যায় হঠাৎ করে উত্তর কেদারপুর এলাকায় ভাঙণ শুরু হয়েছে। আমরা প্রস্তুত রয়েছি এবং সকাল থেকে কাজ শুরু করবো।

সারা দেশ এর আরও খবর
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

লন্ডন প্রবাসী সাহিদা খাতুনের সহযোগিতায় ধারাবহরে নির্মিত হচ্ছে একটি মসজিদ

লন্ডন প্রবাসী সাহিদা খাতুনের সহযোগিতায় ধারাবহরে নির্মিত হচ্ছে একটি মসজিদ

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

যে কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল, যা জানালেন প্রতিমন্ত্রী

যে কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল, যা জানালেন প্রতিমন্ত্রী

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top