logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. বাতিল হতে পারে ৫০০ ও ১০০০ টাকার নোট!

বাতিল হতে পারে ৫০০ ও ১০০০ টাকার নোট!

প্রকাশিত হয়েছে : ১১:০৯:৪৩,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৯১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সম্প্রতি দেখা গেছে রাজস্ব, আয়কর না দিয়ে অনেকেই বাসা-বাড়ি ও অফিসে কোটি কোটি টাকা রাখছেন। এত বিপুল পরিমাণ নগদ অর্থ বাসা-বাড়িতে রাখায় বিস্ময় সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নিজের কাছে নগদ রাখা এ বিপুল অর্থের পুরোটাই অপ্রদর্শিত। এসব অর্থের বেশির ভাগ ৫০০ ও ১০০০ টাকার নোট। ভারতে বিপুল পরিমাণ অর্থ এভাবে ঘরে রাখায় ২০১৬ সালে নরেন্দ্র মোদি সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে এভাবে বাতিল করলে অনেকে বিপাকে পড়বেন। তাই কোনো কোনো মহল থেকে প্রস্তাব উঠেছে বাংলাদেশে বর্তমানে প্রচলিত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে নতুন টাকা ছাপানো উচিত। কারও কাছে এমন টাকা থাকলে সরকারি আইন ও নিয়মনীতি মেনে তা ব্যাংকে জমা দিয়ে নতুন টাকা নেবে। এতে সরকারের আয় যেমন বাড়বে, তেমনি দেশে বিনিয়োগও বাড়বে।

সম্প্রতি দেশে ক্যাসিনো, জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বাসা, অফিসে প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে। আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে। উদ্ধার হওয়া কোটি কোটি টাকার কোনো আয়ের উৎস বলতে পারছে না আটককৃতরা। কালোবাজারি, মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে এসব জমানো অর্থ। অবৈধভাবে আয়ের সব টাকাই বাসা-বাড়িতে জমিয়ে রাখছেন সংশ্লিষ্টরা।

অভিযানে দেখা গেছে, উদ্ধার হওয়া অর্থের মধ্যে বেশির ভাগ ৫০০ ও ১০০০ টাকার নোট। দেশের সবচেয়ে বড়মানের টাকা ৫০০ ও ১০০০। জমাতে সুবিধা হওয়ায় তারা এ দুটি নোট পছন্দ করছেন। ফলে ব্যাংক থেকে বের হওয়ার পর বাড়ির সিন্দুকে আটকে যাচ্ছে সব টাকা।

ভারত সরকার দেশের এ অবৈধ জমানো টাকা মূলস্রোতে বা বিনিয়োগে নিয়ে আসতে ২০১৬ সালের নভেম্বরে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে। ভারতে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন অনেকাংশে দুই বড়মানের নোটের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। সব বড় নোট বাতিল করার ফলে ব্যবসা-বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে বড় সফলতা পেয়েছে দেশটি। এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেনের বিস্তৃতি বেড়েছে। আর এতে আয়ের ওপর আরোপনীয় কর বিশেষ করে আয়কর ও মূল্যসংযোজন কর পরিশোধে বাধ্য হচ্ছে লেনদেনকারীরা। এর বাইরে বেআইনিভাবে প্রাপ্ত বা আয়কর ফাঁকি দিয়ে ব্যাংকব্যবস্থার বাইরে গৃহে রক্ষিত সম্পদ দুর্নীতি, ঘুষের অর্থ সাধারণত বড় নোট যথা ৫০০ ও ১০০০ টাকা রাখা হয়ে থাকে।

দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ড. আবু আহমেদ বলেন, ভারত সরকার বড় নোট বাতিল করার পর দুর্নীতিবাজদের অবৈধ সঞ্চয় আহরণ ও রক্ষাকরণের সুযোগ সীমিত হয়ে গেছে। বাংলাদেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিল করা হলে একই সুবিধা পাবে বাংলাদেশ সরকার। বলে মনে করছেন এই অর্থনীতিবিদ।

তিনি আরো বলেন, অবশ্য এর আগে ১৯৭২ সালের মার্চ মাসে স্বাধীন বাংলাদেশ পাকিস্তান সরকার কর্তৃক প্রচলিত ৫০ টাকার নোট বাতিল ঘোষণা করে। এ নোট সংশ্লিষ্ট ব্যাংক বা নিকটস্থ ডাকঘরে জমা দিয়ে নতুনভাবে মুদ্রিত নোট নেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছিল। ১৯৭৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সরকার পাকিস্তান আমলে প্রচলিত ১০০ টাকার নোট বাতিল করে। ১০০ টাকার নোট যাতে দেশের অর্থ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং পাকিস্তান প্রত্যাগতরা বা পাকিস্তানপন্থিরা বাংলাদেশের সম্পদ পাকিস্তানে পাচার না করতে পারে সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। এতে বাংলাদেশ সরকার সফলতা পেয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যানে ড. আবদুল মজিদ বলেন, অবৈধভাবে যারা উপার্জন করেছে তাদের সব টাকা ৫০০ ও ১০০০ টাকার নোট হয়ে বাসা-বাড়িতে স্তূপ করেছে, সিন্দুকে রেখেছে। এসব অর্থ বিনিয়োগে আনতে এসব বড় নোট বাতিল করা হবে দেশের অর্থনীতির একটি বড় অর্জন। সরকার নির্দিষ্ট সময় দিয়ে ঝটিকা ঘোষণার মাধ্যমে এসব নোট বাতিল করার সময় এসেছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেন, সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এমন পদ্ধতি মেনে বড় নোট বাতিল করা যায়। তবে এভাবে যাদের কাছে অর্থ সঞ্চিত আছে, তা বিনিয়োগে নিয়ে আসতে হবে। তাদেরকে খুঁজে বের করতে হবে। (বা. প্র)

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top