logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. ছাত্রদল-ছাত্রলীগে হঠাৎ উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস!

ছাত্রদল-ছাত্রলীগে হঠাৎ উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস!


প্রকাশিত হয়েছে : ১০:০২:৫৪,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৪৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে অনেকটা উত্তাপ ছড়িয়েছেন ক্যাম্পাসে। রাজনী‌তির আঁতুড়ঘর হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের মধুর ক্যা‌ন্টিনে ছাত্রলীগের নেতাদের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় দুই সংগঠনের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দেন। যদিও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

র‌বিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ছাত্রদলের নতুন নেতৃত্ব নেতাকর্মী‌দের সঙ্গে নি‌য়ে মধুর ক্যান্টিনে আসেন। আগে থে‌কেই মধু‌তে বসা ছি‌লেন ছাত্রলী‌গের নেতাকর্মীরা । এ‌ সময় ছাত্রদ‌লের নেতাকর্মীরা খা‌লেদা জিয়া, জিয়াউর রহমানকে নি‌য়ে স্লোগান দি‌লে ছাত্রলী‌গের নেতাকর্মীরাও শেখ হা‌সিনা এবং শেখ মু‌জিবর রহমা‌নের না‌মে স্লোগান দি‌তে থাকেন। আর এতেই মধুর ক্যান্টিনসহ আশপা‌শের এলাকা স্লোগা‌নে প্রক‌ম্পিত হ‌য়।

জানা যায়, ‌বেলা ১১টার দিকে ছাত্রদলের নির্বা‌চিত সভাপ‌তি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হা‌সান শ্যামলের সঙ্গে মধু‌তে আসেন সংগঠনের নেতাকর্মীরা। আগে থে‌কেই সেখানে ছিলেন ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য , ঢাবি ছাত্রলী‌গ নেতা রনজিত চন্দ্র দাশ এবং সাদ্দাম হো‌সেনসহ সংগঠনের বি‌ভিন্ন ইউ‌নি‌টের শতা‌ধিক নেতাকর্মী।

ছাত্রদ‌লের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক এসেই হাত মি‌লি‌য়ে শুভেচ্ছা বি‌নিময় করেন‌ উপ‌স্থিত ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবং ঢা‌বি শাখার সভাপ‌তি সাধারণ সম্পাদ‌কের সঙ্গে। তবে পাশ থে‌কে বি‌ভিন্ন হলের নেতাকর্মীরা ‘ছাত্রদলের গুন্ডারা হুঁশিয়ার সাবধান’, ‘তা‌রেক জিয়ার দুই গা‌লে জুতা মার তা‌লে তালে’, ‘তারেক জিয়ার চামড়া তু‌লে নেব আমরা’সহ বি‌ভিন্ন স্লোগান দিতে থা‌কেন। এরপর তারাও পাল্টা স্লোগান দি‌তে থাকেন। এভা‌বে চল‌তে থা‌কে বেশ কিছু সময়। পরে বেলা ১২টার দি‌কে মধুর ক্যা‌ন্টিন থে‌কে বে‌রি‌য়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপাচা‌র্যের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ক্যাম্পাসে সব সংগঠনের সহাবস্থান দাবি করেন।

এসময় সংবা‌দিক‌দের এক প্র‌শ্নের জবাবে সভাপ‌তি ফজলুর রহমান খোকন ব‌লেন, ‘২৮ বছর পর ছাত্রদলের নতুন নেতৃত্ব গ‌ঠিত হ‌য়ে‌ছে। ছাত্রদল সবসময় ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছে এবং কাজ ক‌রে‌ছে। বর্তমানে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকার নিয়ে সমস্যা হচ্ছে, আমরা এটা নিয়ে কাজ শুরু ক‌রে‌ছি। আপনারা শিগগির এর বাস্তবায়ন দেখতে পারবেন।’

ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ইকবাল হা‌সান শ্যামল ব‌লেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হ‌লো ভিন্নমতকে পাশাপাশি অবস্থান করা‌নো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমিত আকারে গণতন্ত্র বিরাজ করছে, কিন্তু সেটা পর্যাপ্ত না। ভিন্নমত ধারণ করার কার‌ণে আমা‌দের হল পর্যায়ের নেতাকর্মীরা হ‌লে থাকতে পারছেন না। আমরা ক্যাম্পাসের ক্রিয়াশীল সংগঠন হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করতে গিয়েছি, কিন্তু আমরা সেরকম সৌজন্যতা তাদের কাছ থেকে পাইনি। উল্টো বিভিন্ন উসকা‌নিমূলক স্লোগান এবং বিভিন্ন জিনিস আমাদের দিকে নিক্ষেপ করে‌ছে তারা।’

এ বিষ‌য়ে ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি আল না‌হিয়ান খান জয় ব‌লেন, ‘ছাত্রদল বুড়ো‌দের সংগঠন, আদালতের নি‌ষেধাজ্ঞা থাকা স‌ত্ত্বেও রা‌তের আঁধা‌রে তারা ক‌মি‌টি ক‌রেছে। কেউ য‌দি ক্যাম্পা‌সে বিশৃঙ্খলা সৃ‌ষ্টি কর‌তে চায়, স্বাধীনতাবি‌রোধী কোনো কর্মকা‌ণ্ডে জ‌ড়িত থা‌কে তাহ‌লে সাধারণ শিক্ষার্থী‌দের নি‌য়ে আমরা তা‌দের প্র‌তিহত করব।’

আজ‌কের এই প‌রি‌বেশ বজায় থাক‌বে কি না জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, ‘ছাত্রদল শৃঙ্খলা বজায় রাখলে এই প‌রি‌বেশও বজায় থাক‌বে।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top