logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বর্তমান সময়ে সবচেয়ে বড় দজ্জাল মোদি সরকার: শায়খ জিয়া উদ্দিন

বর্তমান সময়ে সবচেয়ে বড় দজ্জাল মোদি সরকার: শায়খ জিয়া উদ্দিন

প্রকাশিত হয়েছে : ২:৫৪:৫৮,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৮৮৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: কাশ্মীরে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং তাদের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সিলেট জেলা ও মহানগর জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়স্থ শিশু পার্কের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

মিছিল পরবর্তী পথ সভায় সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে বাংলাদেশের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন বলেছেন, নরেন্দ্র মোদি উগ্রবাদী ও কট্টর ইসলাম বিদ্বেষী। ভারতের মুসলমানদের উপর রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে। গো-হত্যার মিথ্যা অভিযোগ তোলে বিভিন্ন সময়ে মুসলমানদের উপর যেই অত্যাচার, নির্যাতন চালিয়েছে, চালাচ্ছে তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরের বিশেষ স্বতন্ত্র ও মর্যাদা কেড়ে নিয়েছে এই জালিম মোদি। ইন্টারনেট সংযোগ বন্ধ এবং সাংবাদিকদেরকে বের করে দিয়ে পুরো কাশ্মীরকে বিশ্ব থেকে আলাদা করে ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা চালাচ্ছে এই জালেম মোদি সরকার। যখন তখন যাকে তাকে হত্যা, গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। এই মোদি সরকার বর্তমান সময়ের সবচেয়ে বড় দজ্জাল ও বড় সন্ত্রাসী।

মাওলানা শায়খ জিয়া উদ্দিন জাতিসংঘ সহ বিশ্বের সকল মুসলিম দেশকে কাশ্মীর মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাজপথে নেমেছি আমরা, কাশ্মীরে হত্যা নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সিলেট জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী ও মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ সালিম ক্বাসেমীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা খয়রুল হোসেন, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, জেলার সহ সভাপতি মাওলানা আসরারুল হক, আলহাজ্ব সামসুদ্দিন, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুল আজিজ, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমী, মাওলানা শফিউল আলম, মুফতি এবাদুর রহমান, মাওলানা কবির আহমদ, হাফিজ আব্দুস সালাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, কাজী আমিন উদ্দিন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নাজিম উদ্দিন, হাফিজ আলী আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাফিজ মাহমুদুল হাসান, ক্বারী মুখতার আহমদ, মাওলানা সদরুল আমিন, মাওলানা জাহেদ আহমদ, হাফিজ কবির আহমদ, মাওলানা মতিউর রহমান, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা কবির আহমদ, মুফতি জাকারিয়া খান, মুফতি বাহরুল আমিন, মো. লুৎফুর রহমান, হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ ফয়েজ উদ্দিন, কেএম ফয়েজ উদ্দিন, বাহা উদ্দিন বাহার, হাসান বিন ফাহিম প্রমুখ।

মিছিলে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে ও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে কয়েক হাজার জমিয়ত নেতাকর্মী যোগদান করেন। মিছিলে শ্লোগান ছিল- কাশ্মীরে হামলা কেন, জাতিসংঘ জবাব দে। উগ্রবাদ নিপাত যাক, কাশ্মীর মুক্তি পাক। মানবতা তুমি কার, কাশ্মীর কেন হাহাকার। দখলকার নিপাত যাক, কাশ্মীর মুক্তি পাক। গর্জে উঠো রণবীর, আজাদ করো কাশ্মীর। রক্ত ঢালবে লাখো বীর, স্বাধীন হবে কাশ্মীর। ভারতীয় রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন স্লোগানগুলো মুখরিত করে তুলে নগরী।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top