logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. ছাত্র দলের কাউন্সিল ১৮ সেপ্টেম্বর!!!

ছাত্র দলের কাউন্সিল ১৮ সেপ্টেম্বর!!!


প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৫৮,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৮৪৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সাবেক এক নেতার হঠাৎ মামলায় আটকে গেছে ছাত্রদলের কাউন্সিল। আদালতের অস্থায়ী স্থগিতাদেশ থাকায় কবে নাগাদ এ কাউন্সিল হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন ছাত্র সংগঠনটির প্রার্থী থেকে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত নেতারা।

তারই মধ্যে ১৮ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত কাউন্সিলের ভোটগ্রহণ হবে বলে একটি বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এই খবরটি ভুয়া এবং সঠিক নয় বলে জানিয়েছেন ছাত্রদল নেতারা। এ জন্য সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তারা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ছাত্রদলের সবশেষ কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী ফেসবুকে পোস্ট দিয়ে এবিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘ছাত্রদলের কাউন্সিল সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তারিখ ও দিন প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রদলের কাউন্সিল কবে হবে তা শীঘ্রই কাউন্সিলরদের জানিয়ে দেয়া হবে।’

আরেকটি পোস্টে সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান লিখেছেন, ‘পরিস্থিতির সুযোগ নিয়ে এটি কিছু কুচক্রীমহলের কাজ। কেউ বিভ্রান্ত হবেন না। এটা ভুয়া বিজ্ঞপ্তি।’

ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে খাইরুল কবির খোকনের স্বাক্ষর দেখানো হয়েছে, যিনি ছাত্রদলের ষষ্ট কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বিএনপির যুগ্ম-মহাসচিবের দায়িত্বে থাকা খোকনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। রবিবার বিকালে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অন্য একজন ফোন ধরে বলেন, নেতারা সবাই মিটিংয়ে আছেন।

অন্যদিকে ওই বিজ্ঞপ্তিতে রিটার্নিং অফিসারের জায়গায় ফজলুল হক মিলনের নাম উল্লেখ করা হয়েছে। তার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

আর ছাত্রদলের সবশেষ কমিটির সভাপতি রাজীব আহসান জানান, কে বা কারা এমন বিজ্ঞপ্তি ছেড়েছে তারা জানেন না। বলেন, ‘এ নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই। এটা নিশ্চিত থাকেন যে এটা ছাত্রদলের কোনও বিজ্ঞপ্তি নয়।’

উল্লেখ্য, শনিবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের কথা ছিল। এতে সারাদেশের ৫৮০ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করতেন। কিন্তু সাবেক কেন্দ্রীয় সহ-ধর্ম সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের প্রেক্ষিতে আদালত থেকে কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দশ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।

আদালতের এই নির্দেশে আটকে যায় ছাত্রদলের কাউন্সিল। নতুন করে কবে ভোট নেয়া যায় সে বিষয়ে চিন্তাভাবনা করছেন বিএনপির নীতিনির্ধারকরা। এরইমধ্যে ১৮ সেপ্টেম্বর কাউন্সিলের কথা উল্লেখ করে ‘ভুয়া’ বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top