শোভন-রাব্বানীর পদত্যাগ, ভারপ্রাপ্ত জয় ও ভট্টাচার্য!
প্রকাশিত হয়েছে : ৫:০৩:১২,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৭১৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পদত্যাগ করেছেন। তারা পদত্যাগ করায় এখন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়, আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন শোভন ও রাব্বানী। পরে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল নাহিয়ানকে মনোনীত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া লেখক ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সংগঠনের দুই শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল কয়েক দিন ধরেই। আজ এসব গুঞ্জনের অবসান হলো।






