জনতার সাথে ‘গণ সাক্ষাতে’ আবার আসছেন সাবেক শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:২৩:২০,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সাধারণ জনতার সাথে ‘গণ সাক্ষাতে’ আবার আসছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। গত আগস্ট মাসে প্রথমবার ‘গণ সাক্ষাত’ শেষে নুরুল ইসলাম নাহিদ ঘোষণা করেছিলেন এখন থেকে প্রতি মাসে একবার আমি আমার নির্বাচনী এলাকার সাধারণ জনগণের সাথে এরকম খোলামেলা আলোচনায় বসবো। সে ঘোষণা অনুযায়ীই আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর দু’উপজেলায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ‘গণ সাক্ষাত’।
দলীয় সুত্র জানিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিয়ানীবাজার উপজেলায় এবং ১৮ সেপ্টেম্বর (বুধবার) গোলাপগঞ্জ উপজেলায় সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা অডিটরিয়ামে এ গণ সাক্ষাত অনুষ্ঠিত হবে।
এ গণ সাক্ষাতে সাধারণ জনগণ তাঁদের উন্নয়ন ভাবনা, সমস্যা, দাবি, করনীয়, পরামর্শ ইত্যাদি যেকোনো বিষয়ে তাঁর সাথে আলাপ-আলোচনা করতে পারবেন।






