logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. জিয়াউর রহমানের অবদানে বাকশালমুক্ত হয় আ’লীগ!

জিয়াউর রহমানের অবদানে বাকশালমুক্ত হয় আ’লীগ!

প্রকাশিত হয়েছে : ১০:০৮:২৫,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৩৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানে ‘আওয়ামী লীগ বাকশাল’ থেকে আওয়ামী লীগ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেছেন, আপনি আজকে আওয়ামী লীগের সভাপতি, এটাতো জিয়াউর রহমানের দান। আপনি আওয়ামী লীগের সভাপতি থাকতে পারতেন না, যদি সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে থেকে পিপলস পলিটিক্যাল পার্টি রেজ্যুলেশন আইন না করতেন। সেখানে দরখাস্ত করে ‘আওয়ামী লীগ বাকশাল’ থেকে আওয়ামী লীগ হলো।

তিনি বলেন, তার সেই অবদান ভুলে এখন আপনি বলছেন, জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, সেটা না-কি অবৈধ ছিল। হ্যাঁ, আপনার কাছে অবৈধ।

রাষ্ট্র ও সমাজ থেকে ইনসাফ উঠিয়ে কুৎসা ও অপপ্রচারের নীতি তৈরি করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আওয়ামী লীগ একটি মিথ্যার কোম্পানি। সেই কোম্পানির বিজ্ঞাপন ম্যানেজার সেজেছেন ওবায়দুল কাদের আর সহকারী হচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আর এই মিথ্যার কোম্পানির চেয়ারম্যান প্রধানমন্ত্রী। তার প্রতিটি পদক্ষেপ হচ্ছে হিংসা আর বিদ্বেষ ছড়ানো আর কুৎসা রটানোর।

তিনি বলেন, ডাকাতরা যখন কোনো বাড়ি দখল করে, তখন ডাকাত কী বলবে আমি অবৈধ কাজ করছি। কখনই বলবে না। বলবে, আমি এটা ন্যায়সংগত কাজ করছি। যার বাড়ি ডাকাতি হয়, সে বুঝতে পারে যে তার ক্ষতি হয়েছে। একইভাবে দেশের মালিক জনগণ, তারা বুঝতে পারছে, তাদের ভোটাধিকার, কথা বলার স্বাধীনতা, খবরের কাগজ পড়ার স্বাধীনতা, তাদের চলাচলের স্বাধীনতা আওয়ামী লীগ কেড়ে নিয়েছে।

এসময় ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মো. নেসারুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী সদস্য আবেদ রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে কারবালার শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top