আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান স্মরণে
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৩০,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।






