সিলেট বিভাগ জাপার আহবায়ক কমিটিতে যারা
প্রকাশিত হয়েছে : ১০:০৫:৩৩,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৮৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় পার্টিদলের সাংগঠনিক শক্তি গতিশীল করার লক্ষ্যে সিলেটসহ দেশের ছয় বিভাগে আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কমিটির অনুমোদন করেছেন।
সিলেট বিভাগের আহ্বায়ক হয়েছেন প্রেসিডিয়াম সদস্য মেজর জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং সদস্য সচিব হয়েছেন কাজী মামুনুর রশীদ। সদস্যরা হলেন- এ টি ইউ তাজ রহমান, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, পীর ফজলুর রহমান মেজবাহ।
মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে বলা হয়- ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।






