আ ন ম শফিককে সিলেটবাসীর শেষ শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ১২:০০:১৯,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৯৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আ ন ম শফিকুল হককে শেষবারের মতো শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালেন সিলেটবাসী।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত শফিকুল হকের মরদেহ রাখা হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে। এসময় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতার ঢল নামে। মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন প্রয়াত আ ন ম শফিক। আওয়ামী লীগ, জাসদসহ সকল দল মতের মানুষ ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান প্রবীন এই রাজনীতিককে।
উল্লেখ্য, বর্ষিয়ান এ রাজনীতিবিদ বুধবার (১৪ আগস্ট) বিকাল ৩টা ৩৮ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৪) বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছে ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজারে শেষ জানাযা শেষে মাজার গোরস্তানে দাফন করা হবে।






