logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তির দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৫০,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫১৩ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :: ১৯৭৫ সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।

সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর দিকনির্দেশনায় সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ও পদ্মা সেতুর লিগ্যাল এ্যাডভাইজার বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।

প্রধান অতিথি তার বক্তব্যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে বিশ্বাস ঘাতক খুনিরা। দীর্ঘদিন সেই খুনিরা রাষ্ট্রীয়ভাবে পূনর্বাসিত হলে পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার সরকার সেই খুনিদের বিচারের আওতায় এনে খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছিল কিন্তু এখনো কিছু খুনি বিদেশী রাষ্ট্রে পলাতক আছে। এখন তাদেরকেও দেশে ফিরিয়ে এনে বিচারের মধ্যদিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয়দাতা খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়াকেও বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবী জানান।

সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডিএজি এ্যাডভোকেট এসএম গোলাম মোস্তফা তারা। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ আলা-উদ্দীন, এএজি এ্যাডভোকেট আলতাব হোসেন আমানী, এএজি এ্যাডভোকেট হাতেম আলী, এএজি এ্যাডভোকেট সাহাবুদ্দীন আহম্মেদ টিপু।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা বিদেশে পালিয়ে আছে তাদের দ্রæততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের মধ্যদিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বঙ্গবন্ধুর খুনিদের যারা প্রশ্রয় দিয়েছিল সেই খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়াকেও আইনের আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান। তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল সু-সংগঠিত এই সংগঠনটিকে ভাঙ্গানোর অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শিক্ষা, শান্তি, শৃংখলা ও ন্যায়নীতি শ্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এবং সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সক্রিয় নেতা-কর্মীরা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। এসময় তিনি উক্ত কর্মসূচি সফল করায় সংগঠনের উপস্থিত সকল নেতা কর্মীদের সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটু ও ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আবুল কালামের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ সভাপতি এ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান খান, ব্যারিস্টার জুয়েল, যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম জুয়েল, এ্যাডভোকেট মোঃ শাহাদৎ হোসেন রিয়াদ, বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, শরিফ আজাদ আকবর লিমন, চৌধুরী তানভীর আহম্মেদ, সোহাকুল ইসলাম রনি, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মেফতাহুর রহমান তায়েফ, সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মাহমুদুর রহমান বাবর, এ্যাডভোকেট মনিরুজ্জামান শ্রাবণ, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন তালুকদার, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, উপ-সম্পাদক হৃদয়, ক্রিড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, ছাত্রী বিষয়ক সম্পাদক মলি¬কা পপি কেন্দ্রীয় সহ সম্পাদক বাবলু মোল্লা, ইমন শিকদার, হাসান মাসুম, দক্ষিনের সহ সভাপতি মাহবুব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মেট্রপলিস আইডিয়াল ল কলেজ, ডেফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইবাইস বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটি, গাজিপুর জেলা, গাজিপুর মহানগর, গাজিপুর ল কলেজ, শরিয়তপুর জেলা, ময়মনসিংহ জেলা, ন্যাশনাল ল কলেজ, উত্তরা আধুনিক ল কলেজ, জামালপুর জেলা শাখা, সেন্ট্রাল ল কলেজ, নিউ এরা ল কলেজ, আইডিয়েল ল কলেজ, মিরপুর ল কলেজ, উত্তরা ল কলেজ, ডেমরা ল কলেজ, ধনিয়া ল কলেজ, মেট্র পলিস আইডিয়াল ল কলেজ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি জেলা সহ বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মীবৃন্দ।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top