নিজের শেষ ম্যাচে লজ্জা নিয়ে সাজঘরে ‘গেইল’!
প্রকাশিত হয়েছে : ১১:১১:১১,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৬৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলের শেষ বিশ্বকাপ ম্যাচ এটি। আফগানিস্তানের বিপক্ষে বড়কিছু উপহার দিয়েই বিশ্বকাপ শেষ করতে চেয়েছিলেন পাঁচটি আসর খেলা এই ওপেনার। কিন্তু পারলেন না। মাত্র ৭ রান করেই ফিরে গেলেন সাজ ঘরে। ১৮ বলে মাত্র ১ টি চার হাকিয়ে ৭ রান করে লজ্জা নিয়ে সাজঘরে ফিরেন গেইল।
দৌলত জাদরানের বলে উইকেট রক্ষক ইকরাম আলীখিলের হাতে কেচ দিয়ে ফিরে যান তারকা খেলওয়াড় ক্রিস গেইল।
বৃহস্পতিবার বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে অসফলতম আফগানিস্তানের বিপক্ষে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
২০১৯ বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। ভারত ও পাকিস্তানের বিপক্ষে খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে আফগানদের।
অন্যদিকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও আর একটি ম্যাচেও জয় পায়নি উইন্ডিজরা।






