গোলাপগঞ্জ বাঘা মাদরাসার মুহতামিমের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:৫৪,অপরাহ্ন ০৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৬০২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের ঐতিহ্যবাহি দ্বীনি বিদ্যাপিঠ বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামীম মাওলানা শায়খ মাহবুব আহমদ আর নেই।
বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। শায়খ মাহবুব আহমদ হযরত শায়খে বাঘা (রহঃ) এর নাতি ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। মরহুমের জানাযার নামাজ পরবর্তীতে জানানো হবে।
এদিকে, শায়খে বাঘা (রহঃ) এর নাতি ও বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামীম মাওলানা শায়খ মাহবুব আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ আব্দুল বাছিত, জেনারেল সেকেটারী আনোয়ার শাহজাহান, সহ সভাপতি রুহুল আমীন রুহেল প্রমুখ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া সিলেট ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীসগণ মাওলানা শায়খ মাহবুব আহমদের মৃত্যুতে শোক জানান।






