ওসমানী হাসপাতালে দু’দিন থেকে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
প্রকাশিত হয়েছে : ১:১৪:৪৩,অপরাহ্ন ২৯ জুন ২০১৯ | সংবাদটি ৪৯৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ দু’দিন থেকে পড়ে আছে। এ অবস্থায় ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করতে স্বজনদের খোঁজ করছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটনে কোতোয়ালি থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৮ টার দিকে ২৬ নং ওয়ার্ডের বাইরে অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু শনিবার (২৯ জুন) পর্যন্ত তার পরিচয় সনাক্ত করতে না পাওয়ায় হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় পুলিশ তার স্বজনদের সন্ধান করছে।
বর্তমানে তার মৃতরদেহ সিলেট ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
এসএমপি’র কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তার পরিচয় জানলে ওসি কোতোয়ালি মডেল থানা, সিলেট মহানগর পুলিশ অথবা এসআই রাজিবের সঙ্গে (০১৭১৩ ৩৭৪৫১৭, ০১৭৩৭ ৩৫৫৯০১) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।






