পদ না পেয়ে সিলেটে ঝাড়ু মিছিল!
প্রকাশিত হয়েছে : ৫:০৩:১৫,অপরাহ্ন ২৮ জুন ২০১৯ | সংবাদটি ৫৯৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নগরীর ১২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল বৃহস্পতিবার (২৭ জুন)। নগরীর সোবহানীঘাটে সম্মেলনের মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়। শামীম আহমদকে সভাপতি ও আল মুমিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির গঠনের পরই শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর শেখঘাটে কমিটি বিলুপ্তির দাবিতে ঝাড়ু মিছিল করে ১২নং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
মিছিল শেষে বক্তারা বলেন- চিহ্নিত জামায়াত বিএনপির নেতাকর্মীদের নিয়ে ১২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের কোন মূল্যায়ন করা হয়নি। মোটা অংকের অর্থের লেনদেনের মাধ্যমে স্থানীয় জামায়াত-বিএনপি নেতাদের নিয়ে যুবলীগ গঠন করা হয়েছে। তাই উক্ত কমিটি বিলুপ্ত চান যুবলীগের পদবঞ্চিতরা।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ছাবের আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সায়েম শাহ, নজরুল ইসলাম, বেলাল আহমদ, ইমরান বদর, আহাদ, শিমুল ও ছাত্রলীগ নেতা রাহাত, সিয়াম, ফয়ছল, নেয়াজ, সুয়েল, আরিফ, আকাশ, টিপু, সাইদুর প্রমুখ।






