logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. এবার বই’র দোকানে অভিযানে নামলেন সেই কর্মকর্তা!

এবার বই’র দোকানে অভিযানে নামলেন সেই কর্মকর্তা!

প্রকাশিত হয়েছে : ২:১৮:০৭,অপরাহ্ন ২৫ জুন ২০১৯ | সংবাদটি ১১৫৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: তিন সপ্তাহ পর আবার অভিযানে নামলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। ঈদের আগে আড়ং এবং অফিসার্স ক্লাবে অভিযান চালানোর পরপর প্রজ্ঞাপন দিয়ে তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৪ জুন অবশ্য তার সেই বদলি আদেশ বাতিল করা হয়।

ভোক্তা অধিকারের এই কর্মকর্তার বদলি নিয়ে সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘রোজার সময় যদিও আমি দেশের বাইরে ছিলাম, তখনও বেশকিছু বড় বড় জায়গায় হাত দিল বলে কর্মকর্তার বিরুদ্ধে হঠাৎ একটা ব্যবস্থা নেয়া হলো। আমার কাছে সেটা মোটেও গ্রহণযোগ্য ছিল না।’

বদলি আদেশ প্রত্যাহারের প্রায় ২১ দিন পর মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালান মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এদিন তিনি রাজধানীর কলাবাগান এলাকায় বইয়ের দোকানে অভিযান চালান।

দোকানগুলো বিদেশি বই পাইরেসির মাধ্যমে বেশি দামে বিক্রি করত। অনেক ক্ষেত্রে আসল বইয়ের চেয়ে নকল বই বেশি দামে বিক্রি করার দায়ে বই বিচিত্রাকে ৫০ হাজার, ওয়ার্ল্ড বিচিত্রাকে ২৫ হাজার, বিশ্ব বিচিত্রাকে ৫০ হাজার এবং বই বিচিত্রার অপর এক শাখাকে আরও এক লাখ টাকাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘ক্রেতা বিক্রেতা হিসেবে আমরা গত তিন চার মাস তথ্য সংগ্রহ করেছি এবং অন্যান্য কাস্টমাররা যখন কিনেছে আমরা তাদের থেকেও তথ্য নিয়েছি। আজকের অভিযানে আমরা এখানে পাইরেসির সত্যতা পেয়েছি তাই সব দোকানকে জরিমানা পাশাপাশি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। সঙ্গে আগামীকাল (বুধবার) তাদের অধিদপ্তরে সঠিক কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে।’

ভোক্তা অধিকারের এই কর্মকর্তা আরও বলেন, ‘ভোক্তার অধিকার নি‌শ্চি‌ত করতে অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে দায়বদ্ধতা রয়েছে। আমরা রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবি‌রোধী অভিযান করেছি। অভিযান অব্যাহত ‌আছে। আজকে বইয়ের বাজারে অভিযান চালিয়েছি। আগামীতে গণপ‌রিবহনে যাত্রী হয়রা‌নি, শিক্ষাপ্র‌তিষ্ঠান, খাদ্যপণ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় প‌ণ্যের ওপর অভিযান চালানো হবে।’

৩ জুন ভোক্তা অধিকারের এই কর্মকর্তাকে প্রজ্ঞাপন দিয়ে খুলনা জোনের সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোড়জোড় শুরু হয়। পরে অবশ্য ঈদের আগের দিন (৪ জুন) তার বদলি আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর থেকে তিনি স্বপদে দায়িত্ব পালন করছিলেন। বদলি এই ঘটনার পর তিনি তিন সপ্তাহ আর অভিযানে নামেননি।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top