logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট নগরী!

আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট নগরী!

প্রকাশিত হয়েছে : ৩:০১:১৯,অপরাহ্ন ২০ জুন ২০১৯ | সংবাদটি ৭৫৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। ডিজিটাল সিটি প্রকল্পের আওতায় এসব ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে পুলিশের হাতে। ইতোমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ কক্ষও চালু হয়েছে। নগর পুলিশের কোতোয়ালি মডেল থানার দ্বিতীয় তলার এ নিয়ন্ত্রণ কক্ষ থেকেই এসব ক্যামেরা নিয়ন্ত্রণ করা হবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে ‘আইপি ক্যামেরা বেজড সার্ভিলেন্স সিস্টেম’ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়। মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপ-কমিশনার (ডিসি) কামরুল আমিন ও ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সিলেট নগরীর ৬২টি পয়েন্টে ফ্রি-ওয়াইফাই সেবা প্রদানে সিলেট সিটি কর্পোরেশনের সাথে আরেকটি চুক্তি স্বাক্ষর হয়। এতে সিসিকের পক্ষে সচিব বদরুল হক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় অর্থনীতিতে সিলেটিদের অবদান অনেক বেশি। সিলেট পর্যটন সম্ভাবনার একটি স্থান। প্রকৃতির সৌন্দর্য্যের নগরী সিলেটকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পটি নেওয়া হয়েছে।’ এর মাধ্যমেই সিলেটই দেশের প্রথম ডিজিটাল সিটি হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

পরে তিনি কোতোয়ালী মডেল থানার দ্বিতীয় তলায় স্থাপিত আইপি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন। মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের ভবন নির্মাণ হলে পরবর্তীতে এ নিয়ন্ত্রণ কক্ষটি সেখানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন বসানো ক্যামেরাগুলোতে রয়েছে নাইটভিশন ডিভাইস এবং ফেস ডিটেকশন সিস্টেম। ফলে সহজেই অপরাধী চিহ্নিতও করা যাবে। এছাড়া ঠেকানো যাবে অপ্রীতিকর পরিস্থিতিও। নগরীতে অপরাধ ঠেকাতে অত্যাধুনিক এসব আইপি ক্যামেরা বেশ ভূমিকা রাখবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটির আয়তন ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার। এর মোট জনসংখ্যা প্রায় ৫ লাখ। এর বাহিরে সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে জনসাধারণ প্রতিদিন নানা কাজে নগরীতে আসেন। জনসাধারণের নিরাপত্তাসহ চুরি, ছিনতাই এবং অপরাধ কর্মকা- প্রতিরোধে ২০১৪ সালের শেষের দিকে নগরীতে বসানো হয় অর্ধশতাধিক ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। শুরুর দিকে কিছুদিন সবকটিই সচল ছিল; তবে বর্তমানে সচল রয়েছে ৩৯টি।

কিন্তু সিসি ক্যামেরাগুলো নিম্মমানের হওয়াতে ভিডিও ধারণ হলেও চেহারা চিহ্নিত করা সম্ভব হতো না। ফলে সেগুলো কার্যত অচল অবস্থায়ই পড়ে ছিল। এ কারণে অপরাধীদের চিহ্নিত করতে বেশ বেগ পেতে হতো পুলিশকে।

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় নগরীতে ১১০টি আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৯০টি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে । আর নগরীর প্রবেশদ্বারগুলোতে বসানো হচ্ছে দুই ধরণের ফিচার সম্বলিত ২০টি আইপি ক্যামেরা। এসব ক্যামেরার নিয়ন্ত্রণ করা হবে কোতোয়ালী মডেল থানার দ্বিতীয় তলায় স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে। এতে ব্যয় হচ্ছে প্রায় ২ কোটি টাকা। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘প্রথমবারের মতো বাংলাদেশে অত্যাধুনিক এ আইপি ক্যামেরা নিয়ে আসা হয়েছে; যা পরীক্ষামূলকভাবে সিলেটে ব্যবহার করা হচ্ছে। দুই ধরণের ফিচার থাকা এসব আইপি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে সিলেট নগরীর প্রবেশ ও বাহিরে যাওয়া মানুষজন এবং যানবাহনের ওপর। ফেসিয়াল রিকগনেশন (এফআর) বা ফেস ডিটেকশন ক্যামেরা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব ক্যামেরা থেকে পাওয়া চেহারার ছবির মধ্য দিয়ে সনাক্ত করা যাবে। এসময় চিহ্নিত অপরাধী ক্যামেরায় ধরা পড়লে অ্যালার্ম বাজবে এবং নিয়ন্ত্রণ কক্ষে বার্তাও যাবে; ফলে ধরা পড়বে অপরাধী। একই সাথে নগরীতে প্রবেশ করা যানবাহনকে অটো নাম্বর প্লেট রিকগনেশন (এএনপিআর) ক্যামেরার মাধ্যমে নজরদারি করা যাবে।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন,‘নগরীর নিরাপত্তা জোরদারে পুলিশ সব সময় তৎপর রয়েছে। সিটি করপোরেশনের লাগানো কিছু ক্যামেরা বর্তমানে চালু আছে। নতুন করে আরও ১১০টি অত্যাধুনিক ক্যামেরা বসানো হয়েছে; নাইটভিশন ডিভাইস এবং ফেস ডিটেকশন সিস্টেম থাকায় এগুলো অপরাধী শনাক্ত করতে বেশ ভূমিকা রাখবে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে।

প্রচ্ছদ এর আরও খবর
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top