logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. আন্দোলনের মুখে পদত্যাগ না করে ছুটি নিলেন ইফা ডিজি!

আন্দোলনের মুখে পদত্যাগ না করে ছুটি নিলেন ইফা ডিজি!

প্রকাশিত হয়েছে : ১০:৫০:১৬,অপরাহ্ন ১৮ জুন ২০১৯ | সংবাদটি ৭৪৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগ না করে ছুটিতে গেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বিতর্কিত মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলামকে নৈমত্তিক ছুটি ভোগের বিষয়টি অবহিত করেন তিনি। তবে ডিজির ছুটির বিষয়টিকে হাস্যকর হিসেবে আখ্যায়িত করেছেন ইফা সচিব।

সামীম আফজালের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে কর্মবিরতি শুরু করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। ভেঙে পড়েছে সংস্থাটির ‘চেইন অব কমান্ড’। পরিস্থিতি সামাল দিতে পদত্যাগ না করে ইফার সচিবের কাছে তিন দিনের ছুটি চেয়েছেন সামীম মোহাম্মদ আফজাল।

এদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের অচলাবস্থা কাটাতে মহাপরিচালককে পদত্যাগ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘শুভবুদ্ধির উদয় হলে, আশা করি তিনি নিজেই পদত্যাগ করবেন।’ কিন্তু গত শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল তার অফিসে এসে নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন। এর পরদিন তিনি ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ৫০টি ফাইল লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা তা আটকে দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবকে জানানো হলে প্রধানমন্ত্রীর দফতর থেকে কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই তিনি (সামীম মো. আফজাল) যেন কোনও ফাইল সরাতে না পারেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির (মহাপরিচালক) পদত্যাগ করা ছাড়া আর কোনও পথ খোলা নেই।’ তার দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

জানা গেছে, ‘গত সাড়ে দশ বছর চুক্তিভিত্তিক নিয়োগে থাকা ডিজি সামীম মোহাম্মদ আফজালের ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার কারণে ফুঁসে উঠেছেন ইফা’র সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। গত এক সপ্তাহ ধরে ইফাতে চলছে অচলাবস্থা। তার পদত্যাগের দাবিতে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা সারা দিন অবস্থান কর্মসূচি পালন করেছেন। এতে উপস্থিত ছিলেন ডিজির আস্থাভাজন কর্মকর্তা-কর্মচারী এবং তার আত্মীয়রাও। সবাই ডিজির পদত্যাগ চাইছেন।

এমনকি যিনি ডিজির পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ গোপন দুর্নীতির ফাইল সরানোর চেষ্টা করেছিলেন, সেই পরিচালকও এখন ডিজিকে ছেড়ে আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন। অবস্থান কর্মসূচিতেও অংশগ্রহণ করতে দেখা গেছে ডিজির ভাতিজা প্রডাকশন ম্যানেজার শাহ আলম, ভাগিনা রেযোয়ানুল আলম প্রমুখকে।

ডিজি পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীদের নেতা পরিচালক মহীউদ্দিন মজুমদার। তিনি বলেন, দ্বীনি এই প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ ডিজিকে আর প্রবেশ করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ১০ জুন ইফা ডিজিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেন অবহিত করা হবে না তা ৭ কার্যদিবসের মধ্যে ধর্ম মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে বলা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদারকে সাময়িকভাবে বরখাস্তের আদেশকে কেন্দ্র করে এই শোকজের ঘটনা ঘটে।

এছাড়া, ডিজির শ্যালিকা, ভাতিজা, ভাতিজা বৌ, ভাগিনা ও ভাগ্নি প্রায় সবাই এখন প্রথম শ্রেণির কর্মকর্তা। ২১ জন নিকটাত্মীয়কে নিয়োগ দিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগ উঠেছে ডিজি সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে।

২০০৯ সালে যোগদানের পর নানা অনিয়মের মাধ্যমে এসব নিয়োগ দিয়েছেন। তিনি ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করার সময় ইসলামিক ফাউন্ডেশনে তার একমাত্র আত্মীয় ছিল ভায়েরা ভাই সৈয়দ শাহ এমরান (সহকারী পরিচালক)। এখন তার চারপাশের প্রায় সবাই তার নিকটাত্মীয়। শুধু আত্মীয়কে নিয়োগ দিয়েই ক্ষান্ত হননি। বন্ধু, এমনকি বান্ধবীদের ছেলে-মেয়ে স্ত্রীরাও বাদ যাননি আত্মীয়করণ থেকে। দুদক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে। অন্যকে দিয়ে বই লিখিয়ে লাখ টাকা রয়্যালিটি গ্রহণ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্মসূচিতে ২ হাজার ২০ জন শিক্ষক ও ফিল্ড সুপারভাইজার নিয়োগে দুর্নীতি ও আর্থিক লেনদেন, ইসলামিক মিশনের টিএ-ডিএ খাতে অনিয়ম, ৫৬০টি মডেল মসজিদের সাইনবোর্ড তৈরিতে কমিশন বাণিজ্য, আইন উপদেষ্টা পদে বেআইনি নিয়োগ, কেনাকাটার টাকা লুটপাটসহ, পদোন্নতিতে দুর্নীতি ও জ্যৈষ্ঠতা লংঘন এবং নিয়োগ-বদলির ক্ষেত্রে নানা রকম অনিয়মের অভিযোগ রয়েছে।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top