logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিশ্বসেরা সাকিবের টানা চতুর্থ ফিফটি!

বিশ্বসেরা সাকিবের টানা চতুর্থ ফিফটি!


প্রকাশিত হয়েছে : ৪:৫৬:৫২,অপরাহ্ন ১৭ জুন ২০১৯ | সংবাদটি ৫৩১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: উইন্ডিজের ছুঁড়ে দেয়া বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে বাংলাদেশ দলকে দারুন সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৫২ রানের এই জুটি ভেঙে সাজঘরে ফেরেন সৌম্য। এরপর দুর্দান্ত খেলছিলেন দুই বন্ধু তামিম আর সাকিব। ফিফটি থেকে মাত্র দুই রান দুরে থাকতে রানআউটে কাটা পড়েন তামিম। হতাশ করলেন মুশফিকও। তবে টানা চতুর্থ ফিফটি তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শাই হোপ, এভিন লুইস ও শিমরন হেটমেয়ারের ব্যাটে ৮ উইকেটে ৩২১ রান করেছে ক্যারিবীয়রা। ফলে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছে ৩২২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে দারুন শুরু করে টাইগাররা। ওপেনিং জুটিতে উঠে গিয়েছিল ৫২ রান। নবম ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেলকে পয়েন্টের ওপর দিয়ে দারুণ এক ছক্কা মারলেন সৌম্য। পরের বলেই ক্যাচ তুলে দিলেন স্লিপে। ২৩ বলে ২ চার ২ ছক্কায় ২৯ রান করা সৌম্যর বিদায়ে ভাঙল ৫২ রানের ওপেনিং জুটি। তামিম ইকবালের সঙ্গী হয়েছেন সাকিব আল হাসান।

সৌম্যর বিদায়ের পর খোলস ছেড়ে বেরিয়ে এসে হাত খুলে খেলা শুরু করেন তামিম ইকবাল। তার সঙ্গী সাকিব আল হাসানও দুর্দান্ত খেলছেন। ইতিমধ্যেই বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান করে ফেলেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। দ্বিতীয় উইকেটে এসে গেছে ৬৯ রান। তখনই ছন্দপতন। শেলডন কটরেলকে এগিয়ে এসে মারতে গিয়ে আউট হলেন ৪৭ রান করা তামিম। কটরেল নিজেই সরাসরি থ্রোতে তামিমের স্টাম্প ভেঙে দেন। তারপর মুশফিকুর রহীমও বেশিদূর যেতে পারেননি। ওসানে থমাসের বলে মাত্র ১ রান করে উইকেটরক্ষক শাই হোপের ক্যাচ হয়েছেন মিডল অর্ডারের এই ভরসা।

মুশফিকুর রহিম হতাশ করলেও বিশ্বকাপে টানা চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। এর মধ্যে একটি আবার সেঞ্চুরি। আজ উইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের ক্যারিয়ারের ৪৫তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ৪০ বলে ৭ বাউন্ডারিতে। আজই তিনি বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান পূরণ করেছেন। চলতি আসরে আগের চার ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে- ৭৫, ৬৪ এবং ১২১ রান। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। সাকিব আল হাসান ৫৪ এবং লিটন দাস ৩ রান নিয়ে অপরাজিত আছেন।

সোমবার (১৭ জুন) টনটনে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাট করতে নেমে শুরুতেই ক্যারিবীয়দের চেপে ধরে মাশরাফি বিন মর্তুজা এবং মোহাম্মদ সাইফউদ্দিন। সেই ধারাবাহিকতায় কোন রান করার আগেই মারকুটে ব্যাটসম্যান গেইলকে সাজঘরের টিকেট হাতে ধরিয়ে দেন সাইফুদ্দিন। তার সুইং করে বেরিয়ে যাওয়া বল গেইলের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় মুশফিকুর রহিমের সামনে। ঝাঁপিয়ে ক্যাচ গ্লাভসবন্দি করেন এই উইকেটকিপার। ১৩ বল খেলে কোন রান না করেই আউট গেইল।

মাত্র ৬ রানে প্রথম উইকেট হারিয়ে সতর্কতার সঙ্গে ব্যাট করছেন শাই হোপ ও এভিন লুইস। আস্তে আস্তে হাত খুলে খেলা শুরু করেন তারা। এভিন লুইস তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত লুইসকে শিকার করে ১১৬ রানের জুটি ভাঙেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাব্বির রহমানের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরার আগে ৬৭ বলে ৬টি চার আর ২টি ছক্কায় ৭০ রান করেন এই মারকুটে ওপেনার। সঙ্গী হারিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন শাই হোপ। বাংলাদেশের বিপক্ষে এটা তার টানা ৬ষ্ঠ ফিফটি।

এরপর উইকেটে এসে রানের জন্য ছটফট করছিলেন নিকোলাস পুরান (২৫)। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন বিশ্বসেরা অল-রাউন্ডার। লং অন থেকে দারুন ক্যাচ নেন সৌম্য সরকার। বিধ্বংসী শিমরন হেটমায়ার উইকেটে এসেই তাণ্ডব শুরু করেছিলেন। মোস্তাফিজুর রহমানের ওপরেই তার ঝড়টা বেশি গেছে। হাফ সেঞ্চুরি তুলে নেন মাত্র ২৫ বলে।

শেষ পর্যন্ত এই মারকুটে ব্যাটসম্যানকে তামিম ইকবালের তালুবন্দি করেন মোস্তাফিজ। ক্রিস গেইলের মতো আরেক ভয়ঙ্কর আন্দ্রে রাসেলও ফিরেছেন শূন্য হাতে। কাটার মাষ্টারের বলে মুশফিকের গ্লাভসে ধরা পড়েন এই দানবীয় ব্যাটসম্যান। শিমরন হেটমায়াররের মতো জেসন হোল্ডারও উইকেটে এসেই পেটাতে শুরু করেন বাংলাদেশের বোলারদের। শেষ পর্যন্ত উইন্ডিজ অধিনায়ককে বিদায় করেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাহমুদউল্লাহর তালুবন্দি হওয়ার আগে ১৫ বলে ৪টি চার আর ২টি ছক্কায় ৩৩ রান করেন হোল্ডার।

৬ উইকেট হারিয়েও সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন শাই হোপ। কিন্তু শতক থেকে মাত্র ৪ রান দুরে থাকতে মোস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফিরে যান এই ক্যারিবীয় ওপেনার। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায়ের আগে ১২১ বলে ৪টি চার আর ১টি ছক্কায় ৯৬ রান করেন তিনি। এরপর ১৫ বলে ১৯ রান করে ইনিংসের শেষ বলে সাইফউদ্দিনের তৃতীয় শিকার হন ড্যারেন ব্রাভো। ততক্ষণে উইন্ডিজের স্কোর বোর্ডে ৮ উইকেটে ৩২১ রান জমা হয়ে গেছে।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া সাকিব আল হাসান নিয়েছেন ২টি উইকেট।

টনটন বাংলাদেশের জন্য অপরিচিত মাঠ। এর আগে কখনই এই মাঠে খেলা হয়নি টাইগারদের। ইংল্যান্ডের অন্যান্য মাঠের তুলনায় এই মাঠটি ছোট। তাই বাংলাদেশের আজকের চ্যালেঞ্জ, ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো ক্যারিবীয় হার্ডহিটারদের শুরুতেই থামিয়ে দেওয়া।

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের ঝড়ো ব্যাটিং শক্তি- টন্টনের স্পোর্টিং উইকেট এসব অনুষঙ্গকে বিবেচনা রেখে বাংলাদেশ এই ম্যাচে খেলাচ্ছে লিটন দাসকে। একাদশ থেকে বাদ পড়েছেন অফ ফর্মে থাকা মোহাম্মদ মিথুন।

চলতি বিশ্বকাপে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ উভয় দল সমান অবস্থানে দাঁড়িয়ে এই ম্যাচের আগে। চার ম্যাচে একটি জয়। দুটি হার এবং একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে দু’দলেরই। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। পেছনের একবছরের মধ্যে বাংলাদেশ ৯ ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ হেসেছে জয়ের হাসি দুই ম্যাচে।

চলতি বিশ্বকাপে এটি বাংলাদেশের পঞ্চম ম্যাচ। এর আগের চারটি ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা। পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ দুই দলের জন্য জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, আন্দ্রে রাসেল, শেলডন কট্রেল, ওশানে থমাস ও শ্যানন গ্যাব্রিয়েল।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top