logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বঙ্গবন্ধু-শেখ হাসিনা ও এরশাদকে নিয়ে যা বললেন বিদিশা

বঙ্গবন্ধু-শেখ হাসিনা ও এরশাদকে নিয়ে যা বললেন বিদিশা

প্রকাশিত হয়েছে : ৮:০০:৫০,অপরাহ্ন ২৯ মে ২০১৯ | সংবাদটি ১৩৩৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধু সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেছেন, উনি ছাড়া বাংলাদেশ হতো না। প্রথম থেকে শেষ পর্যন্ত, সব সময়ই আমি এটা বলে আসছি। এত ত্যাগী নেতা আমি কোথাও দেখিনি। উনার জীবনী যখন পড়ি, অবাক লাগে। এত কষ্ট কীভাবে উনি করেছেন? এত জেল-জুলুম। সে কারণে আজও উনার পপুলারিটি আকাশছোঁয়া।

মঙ্গলবার একটি দৈনিকের সাথে একান্ত সাক্ষাতকারে বিদিশা কথা বলেছেন এরশাদের সঙ্গে তার প্রেম-ভালোবাসা-বিচ্ছেদ, বাংলাদেশের রাজনীতি এবং একমাত্র সন্তান এরিককে নিয়ে । তারই কিছু চুম্বক অংশ পাঠকদের জন্য উপস্থাপন করা হলো।

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির ভবিষ্যত জিরো হবে, এটা বিদিশা মনে করেন না । তিনি বলেন, রংপুরের একটা ব্যাপার আছে, এরশাদের নামের ওপরই ওখানে সব চলে।

পুত্র এরিককে অসম্ভব ইন্টেলিজেন্ট উল্লেখ করে তিনি বলেন, সে তো সারাক্ষণই বাবার কথা বলে। আমার এখানে আসার পর খেতে দিলে বলে, একটু খাবার রেখে দিই, মা বাবার জন্য? এই কেমিস্ট্রিগুলো সাধারণত কোনো ছেলে বাচ্চার মধ্যে দেখিনি, মেয়েদের মধ্যে দেখেছি। এগুলো দেখে মনে মনে শান্তি পাই।

এরশাদ সাহেবের ওপর রওশন এরশাদের প্রভাব সম্পর্কে বিদিশা বলেন, আমি উনার সম্পর্কে কিছু জানি না। তবে উনারও তো এখন আর দেয়ার কিছু নেই। রিটায়ারমেন্টে প্রায় চলেই গেছেন। বয়স ৮৪-৮৫ বছর হবে। উনি যে সংসদে বিরোধী দলের নেত্রীর দায়িত্ব পালন করলেন, এটা পরিস্থিতির দাবি, অন্য কিছু নয়।

তিনি বলেন, এরশাদের প্রেমে পড়াটা ভুল ছিলো এমনটা কখনো মনে হয়নি। এরশাদের মতো কেউ তো আমাকে ভেজা রুমালে শিউলি ফুল দিয়ে ঘুম ভাঙাবে না। এমন প্রেমিক পৃথিবীতে নেই। আমি তো মনে করি, এরশাদ এখনো পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক। সেটা নাটক হয়ে থাকে নাটক। কিন্তু আমি তো এনজয় করেছি।

জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, উনাদের সম্পর্কে কথা বলাটা আমাদের মতো মানুষদের মানায় না। আমরা অনেক ছোট মানুষ। তাদের ত্যাগ, তাদের পলিটিক্স, তাদের শিক্ষা-দীক্ষা অনেক উঁচুমানের। সেসবের কাছে আমরা নস্যি। তারা শুধু দিয়েই গেছেন, কিছু নেননি।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেক্রিফাইস তিনি পছন্দ করেন বলে জানান। শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, বেসিক্যালি উনি তো এতিম মানুষ। উনার কি আছে? শুধু তো দিয়েই যাচ্ছেন। রিটার্ন কী পেয়েছেন- হয়তো জনগণের ভালোবাসা। আর আমি কী বলব শেখ হাসিনা সম্পর্কে, তার সম্পর্কে তো বড় বড় কথা বলেছেন মাহাথির মোহাম্মদ, বিল গেটস, নরেন্দ্র মোদি, মমতা।

নিজের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে বিদিশা বলেন, কাজটাকেই আপাতত গুরুত্ব দিচ্ছি। এখন আমরা কিছু প্রোডাক্টও মার্কেটিং শুরু করেছি উত্তরবঙ্গ থেকে। সেখানে আমাদের ডিমান্ডও ভালো। আমাদের সব প্রোডাক্ট হলো বিদিশার নামে। যেমন বিদিশা আটা, বিদিশা ময়দা, বিদিশা সুজি। আমরা কম মূল্যে ভেজালমুক্ত সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top