মহাখালী পোষাক কারখানায় আগুন
প্রকাশিত হয়েছে : ৯:৪০:৫৭,অপরাহ্ন ২৪ মে ২০১৯ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীর মহাখালীতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই সময় সেখানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৫ মে) দিনগত রাত ১২টার দিকে মহাখালী তিতুমীর কলেজের উল্টো পাশে ছয়তলা ভবনের তৃতীয়তলার আগুন লাগে।
সেখানে মিনি গার্মেন্টেস নামে একটি কারখানার সুইং সেকশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছায়। পরে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিতন্ত্রণে আনা হয়। আগুন কীভাবে লেগেছে তা এখনও জানা যায়নি।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।






