সাম্প্রদায়িক উস্কানি মামলায় মুক্তমনা লেখক ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৪৭,অপরাহ্ন ১৫ মে ২০১৯ | সংবাদটি ৫৫৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাম্প্রদায়িক উস্কানি মামলায় মুক্তমনা লেখক ও আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। বুধবার (১৫ মে) দুপুরে বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
খাগড়াছরির সদর থানায় ২০১৭ সালে দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে বনানী থানা পুলিশ।
এ ব্যাপারে বনানী থানার ওসি বিএম ফরমান আলী বলেন, ‘আমাদের কাছে তার নামে একটি ওয়ারেন্ট এসেছিল। আমরা শুধু ওয়ারেন্ট তামিল করে দিয়েছি।’
জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ইমতিয়াজ মাহমুদের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় একটি মামলা দায়ের করেন।






