আমাদের প্রতিদিন সম্পাদকের নববর্ষের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৭:৪২:১৭,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৫০৫ বার পঠিত
“ ছিঁড়ে যাক পাল
ভেঙে যাক হাল
আসুক তমসা ঘোর
সপ্তসিন্ধু পাড়ি দিয়ে তবু
আনতেই হবে নতুন ভোর।”
দেখতে দেখতেই আরেকটি বছর পার হলো।
এলো বাংলা নববর্ষ বৈশাখ। দেশ-বিদেশের সকল বাংলাভাষীদের রইলো নববর্ষের শুভেচ্ছা।
আমরা চাই জরাজীর্ণ কুঁড়েঘর ভেঙে আবার নতুন করে গড়বে স্বপ্নের সুন্দর প্রাসাদ। নতুনত্বের সৌরভ ছড়িয়ে দেবে দেশ থেকে দেশান্তরে, সমাজ দেশ গঠনে সকলেই এক সাথে থাকবো মিলেমিশে। এটাই আমাদের একান্ত কামনা। সকলের প্রত্যয় হোক এই বৈশাখে।
আনোয়ার শাহজাহান
সম্পাদক






