logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ডিএনসিসি অফিসেও নেই অগ্নিনিরাপত্তা!

ডিএনসিসি অফিসেও নেই অগ্নিনিরাপত্তা!

প্রকাশিত হয়েছে : ২:৩১:৩৬,অপরাহ্ন ০২ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪০২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক::নিজের অফিসেও অগ্নিনিরাপত্তা নেই সেটা অকপটে স্বীকার করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল হক। তবে এখন আরও বেশি সতর্ক হয়ে রাজধানীর সব ভবনে অগ্নিনিরাপত্তা জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি। উত্তর সিটি করপোরেশন সেই কাজ শুরু করেছে বলেও জানান মেয়র।

মঙ্গলবার দুপুরে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘অগ্নিঝুঁকিতে রাজধানী: সিটি করপোরেশনের ভূমিকা ও নাগরিকদের করণীয়’ শীর্ষক এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে ঢাকা ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত যেসব ভবন ঝুঁকিপূর্ণ আছে সে বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি যে ভবনে অফিস করি সেখানে দেখলাম সাইরেন বলে কিছুই নেই, এটাই বাস্তবতা। এই বাস্তবতা স্বীকার করতে হবে।’

মেয়র বলেন, ‘আমরা দেখেছি সাংবাদিকরা যেখানে কাজ করেন সেখানকার অনেক ভবনও ঝুঁকিপূর্ণ। আমাদের সময় এসেছে যে যার দায়িত্ব আছে সেটা পালন করা। আমি আমার অফিসের সংশ্লিষ্টদের সে ব্যাপারে নির্দেশ দিয়েছি। তাৎক্ষণিকভাবে সাইরেন্স, ফায়ার অ্যালার্ম, ফায়ার হাইড্রেন, স্মোক ডিটেক্টরসহ যা প্রয়োজন সবকিছু লাগাতে বলেছি।’

আতিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিকরা যেখানে চাকরি করেন সব মালিককে অনুরোধ করবো সে ভবনগুলো নিরাপদ করার জন্য। এটা সবার করতে হবে।’

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘বিল্ডিংয়ে যারা থাকবেন আর কালক্ষেপণ না করে আপনারা জেনে নিন কী করতে হবে। আমাদের সিটি করপোরেশনের ওয়েবসাইটে আমরা দিয়ে দিচ্ছি কী করতে হবে। দেখুন কী করা প্রয়োজন। যার যার দায়িত্ব পালন করুন।’

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘ভবন নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা সম্পর্কে অভিযোগ জানাতে নগরবাসীর জন্য অভিযোগ বক্স ও ফোন নম্বর চালু করা হবে। এছাড়া একটা নগর অ্যাপও তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে যে কেউ ভবনের ত্রুটিসহ  বিভিন্ন অনিয়ম তুলে ধরতে পারবে। সেখানে অভিযোগকারীর পরিচয় গোপন করা হবে। এর ফলে আমরা সমস্যা জানতে পারবো। সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারবো।’

মেয়র বলেন, ‘ জনগণের সামনে কোনো শক্তিই বড় শক্তি নয়। জনগন পাশে থাকলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো।’

সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলো বিষয়ে মেয়র বলেন, ‘আমরা একটা নাজুক সময় পার করছি। আমরা যে দৃশ্য দেখলাম তা খুবই নাজুক। সেই দৃশ্য কতটা অসহায় তা সবাই দেখেছে। আমরা অনেককে বাঁচাতে পারিনি। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। অবস্থার উত্তরণে আমাদেরকে অনেক কিছু করতে হবে। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না।’

আগুনের মতো ঘটনা মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি রাখতে হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘অনেক বহুতল ভবনের সিঁড়িগুলোকে রান্নাঘর ও স্টোররুম করে রাখা হয়েছে। ইমার্জেন্সি ডোরে চিহ্ন আছে কি না সেটা নিশ্চিত করতে হবে। ভবনে আগুন লাগলে মানুষ কোনদিক দিয়ে বের হবে সেটা নিশ্চিত করতে হবে। আটকে রাখা সিঁডিগুলোকে শিগগিরই খালি করে দিতে হবে। আপনাদের ব্যবসার জন্য আমাদের কোনো মানুষ যেন মারা না যায়। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

আতিকুল বলেন, ‘ভবনগুলোতে ফায়ার ড্রিল করতে হবে। প্রয়োজনে সিটি করপোরেশন ট্রেনিং দেবে। ভবনের সিকিউরিটি গার্ডদের প্রশিক্ষণ দিতে হবে, ফায়ার পোশাক পরাতে হবে। আমরা সবাই মিলে বাঁচতে চাই।’

ভবন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি আপনার বিল্ডিংয়ের দায়িত্ব নিন। আপনার গাফিলতির জন্য একটি জীবন ও পরিবার নিশ্চিহ্ন হতে পারে। আপনার গাফিলতির জন্য আমাদের দেশের ইমেজ নষ্ট হতে যাচ্ছে। আপনাদের লিফটগুলোকে চেকিংয়ের মাধ্যমে নিয়ে আসুন। লিফটে মানুষ আটকে যাচ্ছে।’

আতিকুল ইসলাম বলেন, ‘আমি প্রতিটি ভবনে কমপ্ল্যায়েন্স করেই ছাড়বো।’ কমপ্লায়েন্স হলো বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি, ইলেট্রনিক সেফটি ঠিক থাকা।   এজন্য সবার সহোযোগিতা চান মেয়র।  বলেন, আগামী শনিবার থেকেই আমাদের টিম মাঠে নামবে।

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘রাজউকের চেয়ারম্যান জনগণের ভোটে আসেননি। রাজউক চেয়ারম্যানকে অনেকে তো চিনেও না। সিটি করপোরেশনের মেয়র জনগণের ভোটে। তবে দায়দায়িত্ব সবারই আছে। তাই বলবো সবাইকে জবাবদিহির আওতায় আসতে হবে।’

মেয়র বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা অনেক দিনের। সমন্বয়ের অভাব আছে। এলজিইডি, গণপূর্ত মন্ত্রণালয়, রাজউকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে আমারা কাজ করবো।’

এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘কারওয়ান বাজারের বিভিন্ন ভবন ঝুঁকিপূর্ণ। আমরা এ মার্কেটটি স্থানান্তর করতে চাই। এর জন্য মহাখালী, গাবতলী ও যাত্রাবাড়ী এ তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে। যেখানে সুবিধা হয়। কারওয়ান বাজারসহ পাঁচটি এমন মার্কেট রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ।’

আয়োজক সংগঠনের সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডুরার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লাইজুল ইসলামসহ সংগঠনটির নেতারা।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top